Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    আগস্ট ৪, ২০২৬

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    আগস্ট ৪, ২০২৬

    যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হরমুজ খুলতে নতুন আল্টিমেটাম ট্রাম্পের, ইরানের কড়া জবাব
    আন্তর্জাতিক

    হরমুজ খুলতে নতুন আল্টিমেটাম ট্রাম্পের, ইরানের কড়া জবাব

    By ম্যাঙ্গোটিভি ডেস্কএপ্রিল ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে নতুন করে আল্টিমেটাম দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রণালী খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতু লক্ষ্য করে হামলা চালানো হবে।

    রোববার (৫ এপ্রিল) নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেন। পরে মার্কিন সংবাদমাধ্যমকে তিনি জানান, ইরান যদি যুদ্ধবিরতিতে না আসে এবং প্রণালী বন্ধ রাখে, তবে দেশটির বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে।

    তবে ট্রাম্পের এই হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, হরমুজ প্রণালী আর আগের অবস্থায় ফিরবে না-বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য এটি চিরতরে বদলে গেছে।

    ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, পারস্য উপসাগরে নতুন নিরাপত্তা কাঠামো বাস্তবায়নের লক্ষ্যে তারা চূড়ান্ত সামরিক প্রস্তুতি নিচ্ছে। একই সঙ্গে প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি আরোপ এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞার প্রস্তাবও বিবেচনায় রয়েছে।

    বিশ্ব জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালীকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ বলা হয়। প্রতিদিন বিশ্বে পরিবাহিত মোট তেল ও তরল গ্যাসের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে যায়।

    উল্লেখ্য, গত ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পর ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথে অবরোধ জারি করে। এরপর থেকে একাধিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে, যার প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক জ্বালানি বাজারে পড়তে শুরু করেছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগণভোটের রায় না মানলে সরকারকে ‘অবৈধ’ বলবে এনসিপি: আসিফ মাহমুদ
    Next Article লিবিয়া থেকে যাত্রা, সাগরে বিপর্যয়: নিখোঁজ ৭০, বাংলাদেশিসহ ৩২ জন উদ্ধার

    Related Posts

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    আগস্ট ৪, ২০২৬

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    আগস্ট ৪, ২০২৬

    যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে নতুন অর্থবছর শুরু, আয় কমেছে ০.৯০ শতাংশ

    ট্রাম্পের আলোচনার দাবি নাকচ করল ইরান

    যুক্তরাষ্ট্র ভ্রমণে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

    তিন দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন প্যাসিফিক ফ্লিটের কমান্ডার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬