Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতার দাবি ইরানের

    আগস্ট ৬, ২০২৬

    আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর, টিকিট ৫০ টাকা

    আগস্ট ৬, ২০২৬

    দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হবিগঞ্জে জামায়াত আমির: রাজনীতি পেশা নয়, আমাদের কাছে এটি কর্তব্য
    রাজনীতি

    হবিগঞ্জে জামায়াত আমির: রাজনীতি পেশা নয়, আমাদের কাছে এটি কর্তব্য

    By ম্যাঙ্গোটিভি ডেস্কফেব্রুয়ারি ৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজনীতিকে পেশা নয়, বরং কর্তব্য হিসেবে গ্রহণ করেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, রাজনীতিকে যারা পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠনের সঙ্গে জড়িয়ে পড়েছে।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে অনুষ্ঠিত জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দলের সংসদ সদস্যরা কোনোভাবেই ট্যাক্সমুক্ত গাড়ি নেবেন না। প্রয়োজনে রিকশায় চলবেন বলেও উল্লেখ করেন তিনি। পাশাপাশি স্বল্পমূল্যে এমপিদের জন্য বরাদ্দ ফ্ল্যাট গ্রহণ না করার ঘোষণাও দেন জামায়াত আমির। তিনি বলেন, যাদের সামর্থ্য আছে তারা পূর্ণ অর্থ পরিশোধ করেই গাড়ি ও ফ্ল্যাট কিনবেন।

    তিনি আরও জানান, নির্বাচিত জনপ্রতিনিধি ও তাদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। জনগণের সম্পদ আত্মসাৎ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

    জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে দেশকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করা হবে। তিনি অভিযোগ করেন, বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে একটি দলের লোকজন ভিক্ষুকদের কাছ থেকেও চাঁদা আদায় করছে। এ ধরনের অপকর্ম আর চলতে দেওয়া হবে না।

    দেশে সন্ত্রাস ও দুর্নীতি ছড়িয়ে পড়ার জন্য পূর্ববর্তী ক্ষমতাসীনদের দায়ী করে ডা. শফিকুর রহমান বলেন, বৈষম্যহীন দেশ গড়তে জনগণ জীবন দিয়েছে, কিন্তু অসৎ রাজনীতির কারণে সেই বৈষম্য আজও রয়ে গেছে। এর ফলে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।

    তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে মায়েদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে। এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, মায়েদের অপমান করলে আর কোনো ছাড় দেওয়া হবে না।

    জনসভায় হবিগঞ্জের চা-বাগান আধুনিকায়নের প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, ধর্মের ভিত্তিতে দেশকে বিভক্ত করা হবে না। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই সবাই কাজের সুযোগ পাবে।

    জনসভায় জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঠাকুরগাঁওয়ে তারেক রহমান: এবারের নির্বাচন দেশ পুনর্গঠনের নির্বাচন
    Next Article শেয়ারবাজারে উত্থান, বাজার মূলধন বেড়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকা

    Related Posts

    হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতার দাবি ইরানের

    আগস্ট ৬, ২০২৬

    আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর, টিকিট ৫০ টাকা

    আগস্ট ৬, ২০২৬

    দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতার দাবি ইরানের

    আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর, টিকিট ৫০ টাকা

    দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬