Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » স্থানীয় সরকার নির্বাচনে আরও বেশি সমর্থন আসবে: নাহিদ ইসলাম
    রাজনীতি

    স্থানীয় সরকার নির্বাচনে আরও বেশি সমর্থন আসবে: নাহিদ ইসলাম

    By adminমার্চ ৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সামনের স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতি আরও বেশি জনসমর্থন আসবে বলে মন্তব্য করেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

    শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে অনুষ্ঠিত ঢাকা বিভাগীয় ইফতার মাহফিল ও আলোচনাসভায় তিনি এ কথা বলেন। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী আয়োজনের ধারাবাহিকতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলের জায়গায় শক্ত অবস্থান ধরে রাখতে হবে। তিনি বলেন, রাষ্ট্রপতি ‘জয় বাংলা’র বদলে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললেও দেশের বাস্তব পরিস্থিতিতে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।

    বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিরোধী শক্তির দৃঢ় অবস্থানের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন প্রতিরোধে এনসিপি শক্ত অবস্থান নেবে। দেশে নারী নির্যাতন ও শিশু ধর্ষণের ঘটনা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব ঘটনার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং বিচারব্যবস্থার সংস্কার জরুরি।

    তিনি আরও বলেন, চিফ প্রসিকিউটর পরিবর্তন করা হয়েছে কোনো ধরনের আলোচনা ছাড়াই। বিষয়টি পর্যবেক্ষণে রাখতে এনসিপি মাঠে থাকবে।

    অনুষ্ঠানে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নেওয়া এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে বিস্তৃত করার জন্য জেলা প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান।

    এ সময় বিগত জুলাই আন্দোলনে রাজপথে গড়ে ওঠা ঐক্য আগামী দিনেও অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হোসেন।

    অন্যদিকে রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে থাকা ব্যক্তিদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

    তিনি বলেন, ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দ্রুত উদ্যোগ নিতে হবে এবং বিচারব্যবস্থার সংস্কার জরুরি। একই সঙ্গে যারা সরকারের দায়িত্বে আছেন, তাদের উশৃঙ্খল আচরণ পরিহারের আহ্বান জানান তিনি। এ সময় বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

    অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা ঐক্য ও সম্প্রীতির বার্তা তুলে ধরে নারী ও শিশু নির্যাতন রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্রুত হস্তক্ষেপ এবং বিচারব্যবস্থা ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ‘জুলাই সনদ’ অনুযায়ী দ্রুত সংস্কার প্রক্রিয়া শুরু করার দাবিও জানান তারা।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকুয়েতে দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ব্যাপক ড্রোন হামলা
    Next Article সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫