দেশের শেয়ারবাজারে সূচকের বড় পতনের মধ্য দিয়ে সপ্তাহ পার করেছে বাজার। এতে সপ্তাহ ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-এর বাজার মূলধন কমেছে ২০ হাজার ৪১৩ কোটি টাকা।
পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯৭ হাজার ৯৫১ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭ লাখ ১৮ হাজার ৩৬৪ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে মূলধন কমেছে ২ দশমিক ৮৪ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইর সব সূচকই নিম্নমুখী ছিল। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৩৫৯.৪৩ পয়েন্ট বা ৬.৪২ শতাংশ। ডিএসই-৩০ সূচক কমেছে ১৫৭.৯৫ পয়েন্ট বা ৭.২৮ শতাংশ। ডিএসইএস সূচক কমেছে ৬৭.৪৭ পয়েন্ট বা ৬.০৪ শতাংশ।
লেনদেনের পরিমাণেও মন্দা দেখা গেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৪৮২ কোটি ৪৫ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৩ হাজার ৬২৪ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ১৪১ কোটি ৮৫ লাখ টাকা।
প্রতিদিন গড় লেনদেন দাঁড়িয়েছে ৬৯৬ কোটি ৪৯ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৭২৪ কোটি ৮৬ লাখ টাকা। গড় লেনদেন কমেছে ২৮ কোটি ৩৭ লাখ টাকা বা ৩.৯১ শতাংশ।
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৯টির, কমেছে ৩২৫টির এবং অপরিবর্তিত ছিল ৮টির শেয়ার দর।
অন্যদিকে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-এও সূচকের পতন হয়েছে। সিএএসপিআই সূচক ৪.৯৪ শতাংশ এবং সিএসসিএক্স সূচক ৫.৪৯ শতাংশ কমে যথাক্রমে ১৪৮২৫.১৩ পয়েন্ট ও ৯০৬০.৫১ পয়েন্টে অবস্থান করছে।
সিএসই-৫০ সূচক কমেছে ৬.০৬ শতাংশ, যা অবস্থান করছে ১১৩৪.৩২ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৭.০১ শতাংশ এবং সিএসআই সূচক ৪.৭৪ শতাংশ কমে যথাক্রমে ১৩১৯৭.০৭ পয়েন্ট ও ৮৮৯.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
চলতি সপ্তাহে সিএসইতে লেনদেন বেড়েছে, মোট লেনদেন হয়েছে ১০৬ কোটি ২ লাখ টাকা, যা আগের সপ্তাহে ছিল ৮৪ কোটি ৮৮ লাখ টাকা। লেনদেন বেড়েছে ২১ কোটি ১৪ লাখ টাকা।
সপ্তাহজুড়ে সিএসইতে ২৮৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৬৩টির, কমেছে ২১৩টির এবং অপরিবর্তিত ছিল ৯টির শেয়ার দর।
ম্যাংগোটিভি /আরএইচ
