Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    আগস্ট ৪, ২০২৬

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    আগস্ট ৪, ২০২৬

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট কার্যক্রম স্থগিত
    জাতীয়

    সীমানা জটিলতায় পাবনা-১ ও ২ আসনে ভোট কার্যক্রম স্থগিত

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সীমানা পুনর্বিন্যাস সংক্রান্ত আইনি জটিলতার কারণে পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

    শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, মহামান্য আদালতের নির্দেশনা অনুযায়ী এই দুই আসনে আপাতত কোনো ধরনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা যাবে না।

    তিনি বলেন, ‘আদালত আমাদের নির্দেশ দিয়েছেন যেন পাবনা-১ ও ২ আসনে ভোট সংক্রান্ত কোনো কার্যক্রম না করা হয়। সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

    উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত বছরের ৪ সেপ্টেম্বর সংসদীয় আসন পুনর্বিন্যাস করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে সাঁথিয়া উপজেলার পুরো অংশ নিয়ে পাবনা-১ এবং সুজানগর ও বেড়া উপজেলা নিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

    তবে এ পুনর্বিন্যাসের বৈধতা চ্যালেঞ্জ করে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম ও সাঁথিয়া উপজেলার বাসিন্দা আবু সাঈদ হাইকোর্টে রিট দায়ের করেন। প্রাথমিক শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর রুল জারি করা হয় এবং ১৮ ডিসেম্বর রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট রায় দেন। রায়ে পাবনা-১ ও ২ আসনের আগের সীমানা পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়।

    এর পরিপ্রেক্ষিতে ২৪ ডিসেম্বর নির্বাচন কমিশন সংশোধিত গেজেট প্রকাশ করে আগের সীমানা বহাল রাখে। তবে এ সিদ্ধান্ত স্থগিত চেয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান (নাজিব মোমেন) ও নির্বাচন কমিশন পৃথকভাবে আপিল করেন।

    চূড়ান্তভাবে চলতি মাসের ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ইসির ২৪ ডিসেম্বরের সংশোধিত বিজ্ঞপ্তির অংশবিশেষ স্থগিত করেন। এর ফলে আইনি জটিলতা নিরসন না হওয়া পর্যন্ত পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর হলো।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন ইরান, বিক্ষোভ দমনে কঠোর হুঁশিয়ারি খামেনির
    Next Article বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

    Related Posts

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    আগস্ট ৪, ২০২৬

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    আগস্ট ৪, ২০২৬

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচারের অভিযোগ, যা জানাল বিদ্যুৎ বিভাগ

    গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, আইনের খসড়া অনুমোদন

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬