Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সারাদেশে ভোটগ্রহণ শুরু, ফলাফলে কারচুপির শঙ্কা ফয়জুল করিমের
    জাতীয়

    সারাদেশে ভোটগ্রহণ শুরু, ফলাফলে কারচুপির শঙ্কা ফয়জুল করিমের

    By adminফেব্রুয়ারি ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আজ সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও দলের প্রার্থী‌ ফয়জুল করিম বলেছেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে ফলাফল ঘোষণা না করার আগ পর্যন্ত কারচুপির শঙ্কা রয়েছে।

    তিনি বলেন, এতদিন মানুষ ভোট দেওয়ার জন্য চাতক পাখির মতো চেয়ে ছিল, সেই সুযোগ এতদিন পর এসেছে। প্রশাসন যেন জনগণকে নির্বিঘ্নে সেই ভোট প্রদানের সুযোগ করে দেয়।

    বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরীর রুপাতলি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভোট প্রদান শেষে এসব কথা বলেন তিনি।

    তিনি বলেন, জনগণ ভোট দিবে তাদের পছন্দের প্রার্থীকে, আমরা চাই না আপনারা সেই ফলাফল ঘুরিয়ে প্রকাশ করেন। জনগণ যাকে ভোট দিবে তারা যেন তাদের সেই প্রার্থীর ফলাফল জানতে পারে।

    এদিকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন কেন্দ্রে সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। বিশেষ করে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। কিছু কেন্দ্রে ভোট শুরুর আগেই ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়।

    নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।

    রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে চলছে। ভোটারদের পরিচয় নিশ্চিত করে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভোটগ্রহণ করা হচ্ছে।

    প্রথমবারের মতো ভোট দিতে আসা অনেক তরুণ ভোটার তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে ভোটাধিকার প্রয়োগ করতে পেরে তারা গর্বিত।

    এদিকে, বিভিন্ন রাজনৈতিক দলও ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রার্থীরা আশা প্রকাশ করেছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবেন।

    রামপুরার সালামবাগ জামে মসজিদ কেন্দ্রে ভোট দিতে আসা রাকিব হাসান জানান, সকালেই ভোট দিতে চলে এসেছি। একটু লাইন ছিল, তবে পরিবেশ শান্তিপূর্ণ। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক, যেন জনগণের রায় সঠিকভাবে প্রতিফলিত হয়।

    সাবিনা ইয়াসমিন নামের খিলগাঁওয়ে এক বাসিন্দা বলেন, ভোট দেওয়া আমাদের নাগরিক দায়িত্ব। পরিবার নিয়ে এসেছি ভোট দিতে। কেন্দ্রের পরিবেশ ভালো লাগছে। নারী ভোটারদের উপস্থিতিও বেশ চোখে পড়ছে।

    ফজরের নামাজ পড়েই ভোটের লাইনে দাঁড়ানো রামপুরার বাসিন্দা মো. মহিউদ্দিন বলেন, এখানে (সালামবাগ জামে মসজিদ) ফজরের নামাজ পড়েছি। নামাজ শেষেই আমরা কয়েকজন লাইনে দাঁড়িয়েছি। সকাল সকাল ভোট দিয়ে বাসায় যাবো।

    তিনি বলেন, ভোট ঘিরে উৎসবমুখর পরিবেশ দেখছি। প্রার্থীদের অনেক কর্মী-সমর্থক ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান করছেন। আমরা চাই, আজ সারাদিন এবং ভোটের পর এমন উৎসবমুখর পরিবেশ বজায় থাকুক।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভোট চুরি বা কেন্দ্র দখল হলে বসে থাকবো না: আসিফ মাহমুদ
    Next Article উৎসাহ নিয়ে ভোট দিচ্ছে মানুষ, কেন্দ্রে ভিড়: হাসনাত আবদুল্লাহ

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫