Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সাউথইস্ট ব্যাংক ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে এমওইউ স্বাক্ষর
    বিজনেস

    সাউথইস্ট ব্যাংক ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে এমওইউ স্বাক্ষর

    By adminফেব্রুয়ারি ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাউথইস্ট ব্যাংক পিএলসি. ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রাজশাহীর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

    এই সমঝোতা স্মারকের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক তাদের টোটাল এডুকেশন ম্যানেজমেন্ট সলিউশন “সাউথইস্টএডুফিন” বিশ্ববিদ্যালয়টিকে প্রদান করবে। এটি একটি উন্নত শিক্ষা ব্যবস্থাপনা ব্যবস্থা (ইএমএস), যা উদ্ভাবনী ও দক্ষ পেমেন্ট ইকোসিস্টেমের মাধ্যমে টিউশন ফি সংগ্রহ এবং স্কুল ব্যাংকিং কার্যক্রম সহজতর করবে। এ সহযোগিতার লক্ষ্য প্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য আর্থিক সুবিধা বৃদ্ধি করা।

    অনুষ্ঠানে সাউথইস্ট ব্যাংক পিএলসি.-এর ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান এবং নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. এম সায়েদুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন।

    এছাড়া সাউথইস্ট ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান চৌধুরী ও মো. মাহবুব আলম, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল আমিন, মাসুম উদ্দিন খান ও মো. সেকান্দার-ই-আজমসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    চুক্তির আওতায় সাউথইস্ট ব্যাংক নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে বিভিন্ন আর্থিক সমাধান প্রদান করবে। “সাউথইস্টএডুফিন” প্ল্যাটফর্মে ফি ব্যবস্থাপনা, উপস্থিতি ট্র্যাকিং, ফলাফল/গ্রেড ব্যবস্থাপনা, বেতন ব্যবস্থাপনা এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য যোগাযোগমূলক টুলসসহ সমন্বিত সুবিধা থাকবে।

    টিউশন ফি পরিশোধ করা যাবে সাউথইস্ট ব্যাংকের শাখা ও উপশাখা, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল অ্যাপ, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এবং অন্যান্য সমন্বিত প্ল্যাটফর্মের মাধ্যমে।

    এছাড়া ব্যাংকের স্কুল ব্যাংকিং উদ্যোগ “তারকা”র আওতায় শিক্ষার্থীদের জন্য সঞ্চয়ী হিসাব সুবিধা প্রদান করা হবে। এতে স্বল্প জমার শর্ত, কোনো রক্ষণাবেক্ষণ ফি নেই এবং আকর্ষণীয় সুদের হার রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা ও সঞ্চয় অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

    সাউথইস্ট ব্যাংক জানায়, তরুণ প্রজন্মকে ক্ষমতায়ন, আর্থিক সাক্ষরতা বৃদ্ধি এবং উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক কার্যক্রমের মাধ্যমে ব্যাংকিং সেবার পরিধি সম্প্রসারণে এ উদ্যোগ তাদের অঙ্গীকারেরই প্রতিফলন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআলেমদের ধন্যবাদ দিলেন তারেক রহমান
    Next Article ড্রাফট ও বিদেশি খেলোয়াড় নিয়ে আসছে প্রথম নারী বিপিএল, আয়োজন করবে বিসিবি

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫