Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সম্মান না পেলে মাঠে ফিরবেন না এনামুল হক বিজয়, না হলে অবসর
    খেলা

    সম্মান না পেলে মাঠে ফিরবেন না এনামুল হক বিজয়, না হলে অবসর

    By adminমার্চ ৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ফিক্সিং-সংক্রান্ত অভিযোগে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয় জানিয়েছেন, সম্মান ফেরত না দেওয়া পর্যন্ত তিনি আর ক্রিকেটে ফিরবেন না।

    মঙ্গলবার (৩ মার্চ) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালের দিন উপস্থিত ছিলেন বিজয়। সতীর্থদের খেলা দেখলেও নিজের না খেলতে পারার আক্ষেপ লুকাতে পারেননি তিনি। স্টেডিয়াম ছাড়ার আগে স্পষ্ট ভাষায় জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাকে আনুষ্ঠানিকভাবে নির্দোষ ঘোষণা না করা পর্যন্ত মাঠে ফিরবেন না।

    ২০২৫ সালের বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলেছিলেন বিজয়। দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার পাশাপাশি নেতৃত্বও দেন তিনি। তবে টুর্নামেন্টের মাঝপথে তাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আসর শেষে কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তার বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। বিসিবির দুর্নীতি দমন বিভাগের পরামর্শক অ্যালেক্স মার্শালের সুপারিশে ৯ জন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। বিজয়ের পাশাপাশি সেই তালিকায় ছিলেন মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু ও সানজামুল ইসলাম।

    যদিও বিসিবি আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি, তবে অভিযোগের প্রেক্ষিতে সদ্য সমাপ্ত বিপিএলে অংশ নিতে পারেননি তারা। অন্যদিকে ঘরোয়া কিছু টুর্নামেন্টে খেলার সুযোগ থাকলেও অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপে সুযোগ পাননি বিজয়। বিসিএলের স্কোয়াডে থাকলেও খেলেননি তিনি।

    এ প্রসঙ্গে বিজয় বলেন, ‘একটা টুর্নামেন্ট খেলতে দেওয়া হবে, আরেকটাতে নয়—এভাবে চলতে পারে না। আমি ১০-১২ বছর জাতীয় দলে খেলেছি, ৫১টি সেঞ্চুরি করেছি। অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছি। আমি তো হঠাৎ করে আসিনি যে যা ইচ্ছা তাই বলা যাবে।’

    অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিসিবিকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন বিজয়। প্রমাণ পাওয়া গেলে আজীবন নিষেধাজ্ঞা মেনে নেওয়ার কথাও বলেন। দীর্ঘ সময়েও প্রমাণ উপস্থাপন না করায় বিষয়টিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন তিনি।

    বিজয় বলেন, “কেউ অপরাধ করলে এক-দুই সপ্তাহেই প্রমাণ বের হওয়ার কথা। দুই বছরেও কিছু বের হয়নি মানে আমি কিছু করিনি। প্রমাণ দেখাতে পারলে আমি নিজেই ক্রিকেট ছেড়ে দেব।”

    ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আগের মৌসুমে শুরুতে দল না পাওয়া এবং পরে কম পারিশ্রমিকে খেলতে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ক্রিকেটে ফেরার শর্ত হিসেবে বিজয় বলেন, “বিসিবি আনুষ্ঠানিকভাবে জানাবে আমি অপরাধী নই, আমার পাওনা পরিশোধ করবে এবং সন্দেহের তালিকা থেকে নাম সরাবে—তারপরই ফিরব। আমি টাকার জন্য নয়, সম্মানের জন্য ক্রিকেট খেলি।”

    সমস্যা সমাধানে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সহ-সভাপতি ফারুক আহমেদ ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন বলেও জানান বিজয়। তবে এখনো সন্তোষজনক সাড়া পাননি বলে দাবি তার।

    হতাশ বিজয়ের ভাষায়, ‘বিষয়টি ঝুলে আছে। এখন সব আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি।’

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমশার উপদ্রব দমনে কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
    Next Article দুই দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫