Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শ্রমিকদের বেতন-বোনাস দিতে ঋণ সহায়তা চায় বিজিএমইএ
    বিজনেস

    শ্রমিকদের বেতন-বোনাস দিতে ঋণ সহায়তা চায় বিজিএমইএ

    By adminফেব্রুয়ারি ২৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঈদুল ফিতরের আগে তৈরি পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ নিশ্চিত করতে বকেয়া নগদ প্রণোদনার অর্থ দ্রুত ছাড় এবং স্বল্পসুদে বিশেষ ঋণ সুবিধা চেয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি বলেছে, রপ্তানি অর্ডার কমে যাওয়া এবং কারখানা বন্ধ হওয়ার কারণে অনেক প্রতিষ্ঠানের পক্ষে বেতন-বোনাস দেওয়া কঠিন হয়ে পড়েছে।

    মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক-এর গভর্নরের কাছে পাঠানো চিঠিতে বিজিএমইএ জানায়, আসন্ন ঈদুল ফিতরের আগে শ্রমিকদের বেতন, বোনাস ও মার্চ মাসের অগ্রিম মজুরি পরিশোধের জন্য সহজ শর্তে ঋণ প্রয়োজন। তাদের দাবি-দুই মাসের বেতনের সমপরিমাণ অর্থ স্বল্পসুদে ঋণ হিসেবে দেওয়া হলে কারখানাগুলো শ্রমিকদের পাওনা পরিশোধ করতে পারবে।

    বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খানের সই করা চিঠিতে উল্লেখ করা হয়, ভূ-রাজনৈতিক পরিবর্তন, বৈশ্বিক মন্দা ও শুল্ক যুদ্ধের কারণে রপ্তানি আয় কমেছে। ফলে অনেক কারখানা উৎপাদন কমাতে বাধ্য হয়েছে এবং প্রায় ৪০০ প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। নগদ সহায়তা কমে যাওয়ায় কারখানাগুলোর আর্থিক সক্ষমতা আরও দুর্বল হয়েছে।

    সংগঠনটির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে পোশাক রপ্তানি আয় ২.৪৩ শতাংশ কমেছে। পাশাপাশি ব্যাক-টু-ব্যাক এলসি খোলার পরিমাণ ১২.৯০ শতাংশ হ্রাস পেয়েছে। এর ফলে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে ধীরগতি তৈরি হয়েছে।

    বিজিএমইএ দাবি করেছে, ঈদের আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের জন্য তিন মাসের গ্রেস পিরিয়ডসহ ১২ মাসে পরিশোধযোগ্য সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া হলে প্রতিষ্ঠানগুলো স্বস্তি পাবে এবং শ্রমিকদের পাওনা সময়মতো দেওয়া সম্ভব হবে।

    সংগঠনটি আরও বলেছে, রপ্তানি আদেশ কমে যাওয়া, ডেফার্ড শিপমেন্ট এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ার কারণে অনেক কারখানা আর্থিক চাপে আছে। এ পরিস্থিতিতে সরকারের সহযোগিতা ছাড়া শিল্প খাতের স্থিতিশীলতা বজায় রাখা কঠিন।

    এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস নিশ্চিত করতে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কিছু সহায়তা দিতে পারে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদাম কমল এলপি গ্যাসের
    Next Article জাতীয় শহীদ সেনা দিবস আজ

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫