Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ভারতীয় পণ্যে শুল্ক কমাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মোদি

    ফেব্রুয়ারি ৩, ২০২৬

    এপস্টেইন তদন্তে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

    ফেব্রুয়ারি ৩, ২০২৬

    চায়ের আড্ডায় জাইমা রহমান, শুনলেন যুবসমাজের স্বপ্ন ও সমস্যার কথা

    ফেব্রুয়ারি ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, February 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শবে বরাত উপলক্ষে মুসলিম বিশ্বের সুখ-শান্তি কামনা তারেক রহমানের
    রাজনীতি

    শবে বরাত উপলক্ষে মুসলিম বিশ্বের সুখ-শান্তি কামনা তারেক রহমানের

    By adminফেব্রুয়ারি ৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পবিত্র শবে বরাত উপলক্ষে দেশবাসীসহ মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে তিনি এ কামনা করেন।

    পোস্টে তারেক রহমান লিখেছেন, শাবান মাসের একটি মহিমান্বিত রাতের নাম শবে বরাত। এ উপলক্ষে আমি বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।

    তিনি লিখেন, বরাত অর্থ নাজাত বা মুক্তি, শবে বরাতের রাতের গুরুত্ব অপরিসীম। শবে বরাতে পরম করুণাময় তার বান্দার জন্য খুলে দেন রহমত আর দয়ার ভান্ডার। তাই এ রাতের ফজিলত ও মর্যাদা অনেক বেশী। এই রজনী জানান দেয় রমজানের আগমনী বার্তা। এই পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারারাত আল্লাহর সান্নিধ্য লাভের আশায় নিজেদের ভুল-ভ্রান্তি, ত্রুটি-বিচ্যুতির জন্য মহান আল্লাহ’র নিকট ক্ষমা প্রার্থনা করেন। এই রাতে এমন নেক আমল করা উচিৎ, যার মাধ্যমে আল্লাহ’র রহমত ও মাগফিরাত লাভ করা যায়।

    বিএনপি চেয়ারম্যান লিখেন, এ রাতের আরেকটি তাৎপর্য হলো নাজাত পাওয়া। বিশ্বাসী মুসলমানগণ সকল অনাচার, অপকর্ম ও অপবিত্রতা থেকে পরিত্রাণ পেতে আল্লাহ’র কাছে প্রার্থনা করেন এবং মহান রাব্বুল আলামীন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন। আমরা সবাই সহিংসতা, রক্তপাত, হিংসা, বিদ্বেষ পরিহার করে মানব জাতির বৃহত্তর কল্যাণে সহিষ্ণুতা, সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখবো, মহিমান্বিত রাতে আমাদের এই নিবেদন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামীন কবুল করবেন।

    তিনি আরও লিখেন, বিশ্ব শান্তিসহ বিশ্ব মুসলিমের ঐক্য, সংহতি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামীনের নিকট আমরা একান্ত মোনাজাত করবো। আমি পবিত্র শবে বরাতের এই রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভূমিকম্পে কাঁপল সাতক্ষীরা, ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
    Next Article আজ পবিত্র শবে বরাত

    Related Posts

    ভারতীয় পণ্যে শুল্ক কমাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মোদি

    ফেব্রুয়ারি ৩, ২০২৬

    এপস্টেইন তদন্তে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

    ফেব্রুয়ারি ৩, ২০২৬

    চায়ের আড্ডায় জাইমা রহমান, শুনলেন যুবসমাজের স্বপ্ন ও সমস্যার কথা

    ফেব্রুয়ারি ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ভারতীয় পণ্যে শুল্ক কমাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন মোদি

    এপস্টেইন তদন্তে মার্কিন কংগ্রেসে সাক্ষ্য দেবেন বিল ও হিলারি ক্লিনটন

    চায়ের আড্ডায় জাইমা রহমান, শুনলেন যুবসমাজের স্বপ্ন ও সমস্যার কথা

    আজ পবিত্র শবে বরাত

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫