Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    একটি গোষ্ঠী ১৯৭১-কে পেছনে ঠেলে দিতে চায়: মির্জা ফখরুল

    ফেব্রুয়ারি ৩, ২০২৬

    নারীবিদ্বেষী বক্তব্য ঢাকতেই ‘স্বাধীনতার ঘোষক’ ইস্যু তুলছে জামায়াত: রিজভী

    ফেব্রুয়ারি ৩, ২০২৬

    শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

    ফেব্রুয়ারি ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, February 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’
    জাতীয়

    র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’

    By adminফেব্রুয়ারি ৩, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নাম পরিবর্তন করেছে সরকার। বাহিনীটির নতুন নাম রাখা হয়েছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‍্যাবের কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়া গেছে এবং শিগগিরই আনুষ্ঠানিক আদেশ জারি করা হবে।

    তিনি আরও জানান, নতুন নাম অনুযায়ী বাহিনীর সদস্যদের পোশাক প্রস্তুতের কাজও চলমান রয়েছে। নাম পরিবর্তনের পাশাপাশি বাহিনীর কাঠামোগত ও কার্যগত দিকেও প্রয়োজনীয় সমন্বয় আনা হবে।

    স্বরাষ্ট্র উপদেষ্টা স্মরণ করিয়ে দেন, র‍্যাব গঠনের একেবারে প্রাথমিক পর্যায়ে বাহিনীটির নাম ছিল র‍্যাপিড অ্যাকশন টিম (র‍্যাট)। পরবর্তীতে এটি র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) নামে পরিচিতি পায়। ২০০৪ সালে গঠিত এই বাহিনী দীর্ঘদিন ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

    ২২ বছর পর এবার নাম পরিবর্তনের মাধ্যমে নতুন পরিচয়ে বাহিনীটির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলো বলে জানান তিনি।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
    Next Article শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

    Related Posts

    একটি গোষ্ঠী ১৯৭১-কে পেছনে ঠেলে দিতে চায়: মির্জা ফখরুল

    ফেব্রুয়ারি ৩, ২০২৬

    নারীবিদ্বেষী বক্তব্য ঢাকতেই ‘স্বাধীনতার ঘোষক’ ইস্যু তুলছে জামায়াত: রিজভী

    ফেব্রুয়ারি ৩, ২০২৬

    শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

    ফেব্রুয়ারি ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    একটি গোষ্ঠী ১৯৭১-কে পেছনে ঠেলে দিতে চায়: মির্জা ফখরুল

    নারীবিদ্বেষী বক্তব্য ঢাকতেই ‘স্বাধীনতার ঘোষক’ ইস্যু তুলছে জামায়াত: রিজভী

    শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

    র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫