Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    মে ২, ২০২৬

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    মে ২, ২০২৬

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    মে ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি
    জাতীয়

    রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি

    By adminমার্চ ৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা দেখা দেওয়ায় দেশে নতুন পদ্ধতিতে তেল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর ফলে রোববার (৮ মার্চ) থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে।

    শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পরীবাগ এলাকায় একটি পেট্রোল পাম্প পরিদর্শন শেষে এ তথ্য জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, এ বিষয়ে লিখিত নির্দেশনা শিগগিরই দেশের সব ফিলিং স্টেশনে পাঠানো হবে।

    তিনি জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে এবং অনেকেই অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন। এতে দীর্ঘমেয়াদে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হতে পারে। সেই ঝুঁকি এড়াতেই সাময়িকভাবে রেশনিং পদ্ধতি চালু করা হচ্ছে।

    প্রতিমন্ত্রী বলেন, জনগণের মধ্যে যে সংশয় তৈরি হয়েছে সেটিকে সরকার অস্বাভাবিকভাবে দেখছে না। যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। তবে জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই, দেশে পর্যাপ্ত মজুত রয়েছে।

    তিনি আরও জানান, গত কয়েকদিনে চাহিদা মেটাতে সরকার কয়েকগুণ বেশি তেল সরবরাহ করেছে। অনেক ক্রেতাই প্রয়োজনের তুলনায় বেশি তেল নিচ্ছেন বলে স্বীকার করেছেন। তাই জনগণের আতঙ্ক দূর করার আহ্বান জানান তিনি।

    অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে, যা দেশের ওপর চাপ তৈরি করছে। সরকার চেষ্টা করবে যাতে তেলের দাম না বাড়ে। তবে পরিস্থিতি বাধ্য করলে সে বিষয়ে জনগণকে জানানো হবে এবং সবার সহযোগিতা কামনা করা হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী
    Next Article ঈশ্বরদীতে ভিজিএফের ৪৬২৫ কার্ড বিএনপি-জামায়াত নেতাদের মধ্যে ভাগ

    Related Posts

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    মে ২, ২০২৬

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    মে ২, ২০২৬

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    মে ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫