ভারতীয় সংগীত জগতের কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলেকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে।
রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
সোমবার (১৩ এপ্রিল) বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্ক-এ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা ছিল। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে তার মরদেহ লোয়ার পারেল-এর বাসভবনে নেওয়া হয়, যেখানে সকাল থেকে ভক্ত ও অনুরাগীরা শেষ শ্রদ্ধা জানান। কাচের কফিনে জাতীয় পতাকায় মোড়ানো অবস্থায় রাখা হয় মরদেহ এবং গান স্যালুটের আয়োজন করা হয়। ভিড় জমে যায় বলিউড তারকা ও সাধারণ ভক্তদের। প্রিয় শিল্পীর স্মরণে তার বিখ্যাত গানগুলো বাজানো হয়।
উল্লেখ্য, গজল, ক্যাবারে ও রোমান্টিক-সব ধরনের সংগীতে অসাধারণ দক্ষতার জন্য তিনি বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। আশা ভোঁসলে-এর কণ্ঠে গাওয়া অসংখ্য গান ভারতীয় চলচ্চিত্র সংগীতকে সমৃদ্ধ করেছে।
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় সংগীত অঙ্গনে।
ম্যাংগোটিভি /আরএইচ


