Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রাজধানী ইসলামাবাদে মসজিদে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩১, আহত ১৬৯
    আন্তর্জাতিক

    রাজধানী ইসলামাবাদে মসজিদে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩১, আহত ১৬৯

    By adminফেব্রুয়ারি ৭, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি মসজিদে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬৯ জন। শুক্রবার জুমার নামাজ চলাকালে এই বিস্ফোরণ ঘটে। প্রাথমিকভাবে এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

    ইসলামাবাদের তারলাই এলাকায় অবস্থিত মসজিদটিতে বিস্ফোরণের পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে দেখা গেছে, মসজিদের ভেতর ও বাইরে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে কাঁচের টুকরা ও ধ্বংসাবশেষ। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বহু মুসল্লিকে। আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন নামাজে অংশ নেওয়া মানুষজন। মসজিদের বাইরের বাগান এলাকাতেও আহতদের পড়ে থাকতে দেখা যায়, যারা সাহায্যের জন্য চিৎকার করছিলেন।

    ইসলামাবাদ পুলিশের মুখপাত্র তাকি জাওয়াদ জানান, বিস্ফোরণের প্রকৃত ধরন এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিক আলামত থেকে ধারণা করা হচ্ছে, এটি একটি আত্মঘাতী বোমা হামলা হতে পারে।

    ঘটনার পর জেলা প্রশাসন মসজিদ ও আশপাশের এলাকা ঘিরে ফেলে এবং সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়। পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। হাসপাতাল কর্তৃপক্ষ আহতদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে রক্তদানের আহ্বান জানিয়েছে।

    উল্লেখ্য, এমন একটি সময়েই রাজধানীতে এ হামলার ঘটনা ঘটল, যখন উজবেকিস্তানের প্রেসিডেন্ট শওকত মিরজিওয়েভ দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন। হামলার ঘটনায় দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপরকীয়ার সন্দেহে স্ত্রীর ওপর স্বামীর কোপ, ফেনীতে দুই নারী গুরুতর আহত
    Next Article বিতর্ক সঙ্গী করে শুরু হচ্ছে টি২০ বিশ্বকাপ

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫