Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যে কারণে তাহসান-রোজার বিচ্ছেদ
    বিনোদন

    যে কারণে তাহসান-রোজার বিচ্ছেদ

    By adminজানুয়ারি ১২, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চার মাসের পরিচয়ের পর গত বছরের মাঝামাঝিতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। বিয়ের খবরটি ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিলেও নতুন বছরের শুরুতেই আসে বিচ্ছেদের খবর।

    তাহসান-রোজার বিচ্ছেদের কারণ নিয়ে বিনোদন অঙ্গনে চলছে নানা আলোচনা। সংশ্লিষ্ট সূত্র ও তাহসানের ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, দুজনের ভিন্ন জীবনধারা ও প্রত্যাশাই মূলত এই বিচ্ছেদের প্রধান কারণ।

    ঘনিষ্ঠ সূত্র জানায়, তাহসান আগের চেয়ে আরও ব্যক্তিগত ও নিরিবিলি জীবন যাপন করতে চেয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কম সক্রিয় থাকা এবং বিনোদন অঙ্গনের বাইরে সংসারকেন্দ্রিক জীবনেই বেশি মনোযোগ দিতে আগ্রহী ছিলেন তিনি।

    অন্যদিকে, বিয়ের পর রোজা আহমেদ সামাজিক পরিসরে আরও সক্রিয় হন এবং পরিচিতি ও কাজের ক্ষেত্র সম্প্রসারণ উপভোগ করছিলেন। দুজনের এই ভিন্ন মানসিক অবস্থান ও জীবনযাপনের ধারা ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে।

    সূত্র জানায়, শুরুতে পারস্পরিকভাবে এই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সম্মানের সঙ্গেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা।

    তাহসান ও রোজা গত বছরের জুলাই মাস থেকেই আলাদা থাকছেন। চলতি বছরের ডিসেম্বরে তাহসান ডিভোর্সের আবেদন করেন, যা আগামী ফেব্রুয়ারিতে কার্যকর হওয়ার কথা রয়েছে।

    উল্লেখ্য, রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করে আসছেন। নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleস্বাধীনতায় অবিশ্বাসীদের চক্রান্তে পা দেবে না বিএনপি: মির্জা আব্বাস
    Next Article ভোট ডাকাতি আর না হওয়ার ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

    Related Posts

    কলকাতায় হেনস্তার গুঞ্জন উড়িয়ে দিলেন মোশাররফ করিম

    জুন ১৬, ২০২৬

    রোলেক্স উপহার পেয়ে আবেগাপ্লুত শাকিব খান

    জুন ১৪, ২০২৬

    হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

    জুন ১৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬