Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    আগস্ট ৫, ২০২৬

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    আগস্ট ৫, ২০২৬

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যুদ্ধের মাঝপথে ফিরে গেল মার্কিন বৃহত্তম রণতরী
    আন্তর্জাতিক

    যুদ্ধের মাঝপথে ফিরে গেল মার্কিন বৃহত্তম রণতরী

    By ম্যাঙ্গোটিভি ডেস্কমার্চ ২৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানের মধ্যেই বিশ্বের বৃহত্তম মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড গ্রিসের ক্রিট দ্বীপের সুদা বে নৌঘাঁটিতে ফিরে গেছে। সোমবার (২৩ মার্চ) বার্তা সংস্থা এএফপির এক আলোকচিত্রী রণতরীটিকে সেখানে নোঙর করতে দেখেন।

    জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে একই ঘাঁটি থেকে জ্বালানি ও রসদ নিয়ে মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছিল রণতরীটি। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরানের বিরুদ্ধে মার্কিন বিমান হামলায় ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং ইউএসএস আব্রাহাম লিংকন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।

    বিশ্লেষকদের মতে, যুদ্ধক্ষেত্র থেকে এই রণতরীর প্রত্যাহার মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পেন ওয়াশিংটনের গ্লোবাল পলিসি প্রোগ্রামের পরিচালক ড্যানিয়েল স্নাইডারম্যান বলেন, এটি যুদ্ধক্ষেত্রে মার্কিন সমর্থন কমার ইঙ্গিত দেয়। তবে সঙ্গে থাকা অন্যান্য প্রতিরক্ষা জাহাজ অবস্থান ধরে রাখলে তাৎক্ষণিক প্রভাব কিছুটা কম হতে পারে।

    এদিকে দীর্ঘ ৯ মাস সমুদ্রে মোতায়েন থাকার ফলে রণতরীটিতে বিভিন্ন প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে। গত ১২ মার্চ জাহাজটির লন্ড্রি রুমে অগ্নিকাণ্ডে দুই নাবিক আহত হন এবং অভ্যন্তরীণ বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। এছাড়া টয়লেট ও ড্রেনেজ ব্যবস্থায় ত্রুটি দেখা দেওয়ায় ক্রুরা ভোগান্তিতে পড়েন।

    মার্কিন সিনেট ইন্টেলিজেন্স কমিটির ভাইস চেয়ারম্যান মার্ক ওয়ার্নার দীর্ঘমেয়াদী মোতায়েনের সমালোচনা করে বলেন, প্রায় এক বছর সমুদ্রে থাকায় রণতরী ও এর ক্রুরা চরম চাপের মধ্যে রয়েছে। তিনি এ পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে দায়ী করেন।

    এর আগে এই রণতরী ক্যারিবীয় সাগরে মাদকপাচার দমন এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভিযানে অংশ নিয়েছিল।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘এক-এগারোর ’ আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন গ্রেপ্তার
    Next Article ঈদের ছুটি শেষে স্বাভাবিক নিয়মে ফিরেছে ব্যাংক ও পুঁজিবাজার

    Related Posts

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    আগস্ট ৫, ২০২৬

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    আগস্ট ৫, ২০২৬

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬