Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    জুন ১৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 15
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার
    রাজনীতি

    যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনার দাবি রুমিন ফারহানার

    By adminএপ্রিল ২৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

    বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ দাবি জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    রুমিন ফারহানা বলেন, নির্বাচনের আগে স্বাক্ষরিত এ চুক্তিতে বাংলাদেশের স্বার্থবিরোধী কিছু ধারা রয়েছে বলে তখন আপত্তি উঠেছিল। তিনি দাবি করেন, সরকার চাইলে ৬০ দিনের মধ্যে চুক্তিটি বাতিল করার সুযোগ রয়েছে।

    তিনি জানান, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের আমদানি-রপ্তানির ভারসাম্যহীনতা, কৃষি ও জ্বালানি পণ্য আমদানি, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে নীতিগত সংস্কারের বিষয়গুলো আলোচনা হয়েছে।

    রুমিন ফারহানা বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানির তুলনায় আমদানি কম হওয়ায় বড় ধরনের বাণিজ্য ঘাটতি তৈরি হয়েছে, যা মোকাবিলায় এই চুক্তি করা হয়েছে।

    চুক্তি স্বাক্ষরের সময় নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, জাতীয় নির্বাচনের ঠিক আগে ৯ ফেব্রুয়ারি এটি সই করা হয়েছে, যা নিয়ে তখন বিভিন্ন মহল আপত্তি জানিয়েছিল।

    তিনি আরও বলেন, একটি অনির্বাচিত সরকারের এ ধরনের চুক্তি স্বাক্ষর করা উচিত ছিল না এবং নির্বাচনের পর একটি নির্বাচিত সরকারের মাধ্যমে তা হওয়া উচিত ছিল।

    তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিষয়টিকে পয়েন্ট অব অর্ডার হিসেবে গ্রহণ না করে বলেন, সংসদের বিধি অনুযায়ী এটি নতুন বিষয় হওয়ায় নোটিশ আকারে উত্থাপন করতে হবে।

    এরপরও অতিরিক্ত সময় চেয়ে রুমিন ফারহানা বলেন, সরকার চাইলে নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিটি বাতিল করতে পারে এবং এটি সংসদে আনা উচিত। তবে স্পিকার তা গ্রহণ করেননি।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসবকিছুই ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে: প্রধানমন্ত্রী
    Next Article গৃহকর্মী নির্যাতন মামলায় জামিন পেলেন বিমানের সাবেক এমডি সাফিকুর

    Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬