Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    জুন ২৩, ২০২৬

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যমজ সন্তানের বাবা হলেন মেগাস্টার রাম চরণ
    বিনোদন

    যমজ সন্তানের বাবা হলেন মেগাস্টার রাম চরণ

    By adminফেব্রুয়ারি ২, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ ও তাঁর স্ত্রী, বিশিষ্ট শিল্পপতি পরিবারের সদস্য উপাসনা কোনিদেলা যমজ সন্তানের বাবা-মা হয়েছেন। তাঁদের ঘর আলো করে জন্ম নিয়েছে একটি পুত্র ও একটি কন্যা। পরিবার সূত্রে জানা গেছে, মা ও দুই নবজাতকই সুস্থ রয়েছেন।

    সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক আবেগঘন বার্তায় সুখবরটি নিশ্চিত করেন রাম চরণের বাবা, মেগাস্টার চিরঞ্জীবী। তিনি লেখেন, “অসীম আনন্দ ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি, রাম চরণ ও উপাসনার ঘরে যমজ সন্তানের জন্ম হয়েছে। মা ও দুই সন্তানই ভালো আছে। দাদা-দাদু হিসেবে এটি আমাদের জন্য ঈশ্বরপ্রদত্ত আশীর্বাদ।”

    চিরঞ্জীবীর এই পোস্ট প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। চলচ্চিত্র জগতের তারকা, রাজনৈতিক অঙ্গন ও শিল্পজগতের বিশিষ্ট ব্যক্তিরা নবজাতকদের আগমনে অভিনন্দন জানান। রাম চরণের বোন সুশ্মিতা কোনিদেলাও পরিবারের নতুন সদস্যদের স্বাগত জানিয়ে আবেগঘন বার্তা দেন এবং বলেন, ২০২৬ সাল তাঁদের পরিবারের জন্য সত্যিই আশীর্বাদপূর্ণ।

    উল্লেখ্য, ২০২৩ সালে প্রথম কন্যাসন্তান ক্লিন কারার জন্মের মাধ্যমে বাবা-মা হয়েছিলেন রাম চরণ ও উপাসনা। এরপর ২০২৫ সালের অক্টোবরে দীপাবলির সময় দ্বিতীয়বার মা হওয়ার সুখবর জানান উপাসনা। যমজ সন্তানের জন্মের মধ্য দিয়ে সেই আনন্দ এখন দ্বিগুণ হয়েছে।

    বর্তমানে পেশাগত ব্যস্ততার মধ্যেও পরিবার ও নবজাতকদের সঙ্গে সময় কাটাচ্ছেন রাম চরণ।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইলিশ চাষে সরকারের কোনো অনুমতি নেই: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
    Next Article প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে, অভিযোগ রাজনৈতিক: স্বরাষ্ট্র উপদেষ্টা

    Related Posts

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    জুন ২৩, ২০২৬

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬