Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মাস্কের পরিকল্পনা: মহাকাশভিত্তিক এআই ডেটা সেন্টার, চাঁদ ও মঙ্গলে মানব সভ্যতা
    বিজ্ঞান ও প্রযুক্তি

    মাস্কের পরিকল্পনা: মহাকাশভিত্তিক এআই ডেটা সেন্টার, চাঁদ ও মঙ্গলে মানব সভ্যতা

    By adminফেব্রুয়ারি ৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্স (SpaceX) ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান এক্সএআই অধিগ্রহণ করেছে। দুই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যৌথভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

    অধিগ্রহণের ঘোষণা দিয়ে ইলন মাস্ক বলেন, এই একীভূতকরণের মাধ্যমে পৃথিবী ও মহাকাশে একটি ‘সবচেয়ে উচ্চাভিলাষী ও উল্লম্বভাবে সমন্বিত উদ্ভাবনী ইকোসিস্টেম’ গড়ে তোলা হবে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, রকেট প্রযুক্তি, মহাকাশভিত্তিক ইন্টারনেট, সরাসরি মোবাইল যোগাযোগ এবং রিয়েল-টাইম তথ্য ও মুক্ত মতপ্রকাশের প্ল্যাটফর্ম একসঙ্গে কাজ করবে।

    মাস্কের ভাষ্য অনুযায়ী, ভবিষ্যতে এআই ব্যবস্থার জন্য প্রয়োজনীয় বিপুল বিদ্যুৎ চাহিদা পৃথিবীর ভেতরে থেকেই পূরণ করা সম্ভব নয়। তাই মহাকাশে এআই ডেটা সেন্টার স্থাপনই একমাত্র যৌক্তিক সমাধান। এই লক্ষ্যেই সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) কাছে প্রায় ১০ লাখ নতুন স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন করেছে স্পেসএক্স, যার মাধ্যমে একটি ‘অরবিটাল ডেটা সেন্টার’ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

    মাস্ক আরও দাবি করেন, মহাকাশভিত্তিক ডেটা সেন্টার বাস্তবায়িত হলে তা চাঁদে স্বয়ংসম্পূর্ণ ঘাঁটি, মঙ্গল গ্রহে মানব বসতি এবং ভবিষ্যতে মহাবিশ্বে মানব সভ্যতার বিস্তারে সহায়ক হবে। তবে এর আগেও মঙ্গল গ্রহে মানব পাঠানোর সময়সীমা নিয়ে মাস্ক একাধিকবার উচ্চাভিলাষী ঘোষণা দিয়েছিলেন, যা এখনও বাস্তবায়িত হয়নি।

    উল্লেখ্য, এটি ইলন মাস্কের নিজস্ব কোনো প্রতিষ্ঠান অধিগ্রহণের প্রথম ঘটনা নয়। এর আগে তিনি এক্সএআইকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এর সঙ্গে একীভূত করেন। ফলে স্পেসএক্সের মালিকানায় এখন এক্স প্ল্যাটফর্মটিও চলে এসেছে। পাশাপাশি সম্প্রতি টেসলা এক্সএআইতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণাও দেয়।

    এদিকে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, স্পেসএক্স চলতি বছরই শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার (আইপিও) পরিকল্পনা করছে, যেখানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলারের বেশি হতে পারে। একই সঙ্গে স্পেসএক্স ও টেসলার সম্ভাব্য একীভূতকরণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সূত্র: এনগ্যাজেট

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএকটি গোষ্ঠী ১৯৭১-কে পেছনে ঠেলে দিতে চায়: মির্জা ফখরুল
    Next Article চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক

    Related Posts

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫