Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হলেন ড. তাপস চন্দ্র পাল ও শাহ্ মোঃ সোহেল খুরশীদ
    বিজনেস

    মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি হলেন ড. তাপস চন্দ্র পাল ও শাহ্ মোঃ সোহেল খুরশীদ

    By adminজানুয়ারি ১৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মার্কেন্টাইল ব্যাংক পিএলসি সম্প্রতি ড. তাপস চন্দ্র পাল এবং শাহ্ মোঃ সোহেল খুরশীদকে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি প্রদান করেছে। এর আগে তাঁরা ব্যাংকটির সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    ব্যাংকের প্রবৃদ্ধি, কৌশলগত উন্নয়ন ও সুশাসনে দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের এ পদোন্নতি দেওয়া হয়েছে।

    ড. তাপস চন্দ্র পাল মার্কেন্টাইল ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ব্যাংকিং খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন ড. তাপস কৌশলগত আর্থিক ব্যবস্থাপনা, ঝুঁকি ব্যবস্থাপনা ও নীতিনির্ধারণী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.কম (সম্মান) ও এম.কম ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি এমবিএ সম্পন্ন করার পর বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর কৌশলগত ব্যবস্থাপনা বিষয়ে গবেষণার মাধ্যমে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
    তিনি দেশি-বিদেশি বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ফোরামে প্রশিক্ষক ও মূল বক্তা হিসেবে নিয়মিত অংশ নেন। ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ে জাতীয় দৈনিকগুলোতেও তাঁর লেখালেখি রয়েছে।

    অন্যদিকে, শাহ্ মোঃ সোহেল খুরশীদ একজন অভিজ্ঞ ও দক্ষ ব্যাংকার হিসেবে পরিচিত। তিনি মার্কেন্টাইল ব্যাংকের চিফ ক্রেডিট অফিসার, কর্পোরেট ব্যাংকিং ডিভিশনের প্রধান এবং একাধিক শাখার প্রধান হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৯ সালের ডিসেম্বরে তিনি মার্কেন্টাইল ব্যাংকে যোগ দেন। এর আগে ১৯৯১ সালে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীতে তিনি ঢাকা ব্যাংকেও কর্মরত ছিলেন।

    শিক্ষাজীবনে শাহ্ মোঃ সোহেল খুরশীদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসএস (সম্মান) ও এমএসএস ডিগ্রি অর্জন করেন। এছাড়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে তিনি দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেছেন। সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভিয়েতনাম, জার্মানি, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড ও ফ্রান্সে প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়ে তিনি আন্তর্জাতিক ব্যাংকিং অভিজ্ঞতা অর্জন করেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআসন্ন নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন: প্রধান উপদেষ্টা
    Next Article বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিএপিএলসির নবনির্বাচিত নির্বাহী কমিটির

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬