Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনার রায় কবে জানা যাবে আজ
    আইন ও বিচার

    মানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনার রায় কবে জানা যাবে আজ

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায়ের তারিখ আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঘোষণা করা হবে।

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ গত ২৩ অক্টোবর যুক্তিতর্ক শেষে এ দিন ধার্য করেন। বেঞ্চের অপর দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

    রায় ঘোষণাকে ঘিরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব, বিজিবি ও আনসার বাহিনী। পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রশাসন জাতীয় ঈদগাহ মাঠে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।

    এ মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন আসামি। এর মধ্যে মামুন অপরাধের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন।

    প্রসিকিউটর মিজানুল ইসলাম জানিয়েছেন, বিচার প্রক্রিয়া আইনানুগভাবে চলছে, আমরা শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করি।

    উল্লেখ্য, গত বছর জুলাই গণঅভ্যুত্থানের সময় ১,৪০০ জনকে হত্যার অভিযোগে এই মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী হিসেবে “প্ররোচনা, নির্দেশ ও পরিকল্পনার মাধ্যমে হত্যাকাণ্ডের দায় এড়াতে পারেন না।

    আজকের রায় ঘোষণার মধ্য দিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায় সূচিত হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
    Next Article অবসরের আগেই পদ ছাড়লেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান

    Related Posts

    দুই মামলায় জামিনে সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত

    মার্চ ১৪, ২০২৬

    পাবনায় বসতবাড়ির ড্রয়িংরুমে মিলল ‘মিনি পেট্রোল পাম্প’, জব্দ ডিজেল

    মার্চ ১১, ২০২৬

    ঢাকা ওয়াসার সাবেক এমডির সম্পত্তি জব্দ চেয়ে হাইকোর্টে রিট

    মার্চ ১০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫