Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » অবসরের আগেই পদ ছাড়লেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান
    বিজনেস

    অবসরের আগেই পদ ছাড়লেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মইনুল খান

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৩, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের (বিটিটিসি) চেয়ারম্যান মইনুল খান চাকরির মেয়াদ শেষ হওয়ার ১০ মাস আগেই পদত্যাগ করেছেন। তিনি বর্তমানে ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন।

    বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি বলেন, অনানুষ্ঠানিকভাবে আগেই জানিয়েছিলেন যে স্বেচ্ছায় অবসরে যেতে চান। সম্প্রতি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র পাঠিয়েছেন এবং বাণিজ্য মন্ত্রণালয়েও অনুলিপি পাঠিয়েছেন।

    গত বছরের ২৮ আগস্ট অন্তর্বর্তী সরকার তাঁকে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদমর্যাদার এ পদে তাঁকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর চাকরির বয়স আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল।

    অফিসের সহকর্মীদের কাছে এক বার্তায় মইনুল খান জানিয়েছেন, ৩২ বছরের সরকারি চাকরিজীবন শেষে তিনি ‘ঐচ্ছিক অবসর’ নিয়েছেন। সেখানে তিনি বলেন, নিজেকে সবসময় সরকারের জন্য ভ্যালু সংযোজনকারী হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছি। আমি মূলত একজন একাডেমিক মানুষ। গবেষণা ও পাঠদানই আমার ধ্যান, এখন সেই জীবনেই ফিরতে চাই।

    এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্যসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমানবতাবিরোধী অপরাধ মামলা: শেখ হাসিনার রায় কবে জানা যাবে আজ
    Next Article ১২ রাজনৈতিক দলের সঙ্গে আজ সংলাপে বসছে নির্বাচন কমিশন

    Related Posts

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬