Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভোট দিলেন জামায়াত আমির, সুষ্ঠু হলে আমরাও মানব ফল সবাইকে মানতে হবে
    রাজনীতি

    ভোট দিলেন জামায়াত আমির, সুষ্ঠু হলে আমরাও মানব ফল সবাইকে মানতে হবে

    By adminফেব্রুয়ারি ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬-এ নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্র তিনি ভোট দেন। সকাল ৮টা ২৮ মিনিটে কেন্দ্রে পৌঁছে আনুষ্ঠানিকতা শেষে ভোট প্রদান করেন তিনি।

    ভোট দেওয়ার আগে ও পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, দেশে সুষ্ঠু নির্বাচন হলে বিজয়ের বিষয়ে তারা আশাবাদী। ‘জাতি এই ভোটের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছে, বিশেষ করে যুবসমাজ। ভোট সুষ্ঠু ও সবার কাছে গ্রহণযোগ্য হোক—এটাই আমাদের প্রত্যাশা,’ বলেন তিনি।

    ডা. শফিকুর রহমান বলেন, ‘এই ভোটের মাধ্যমে দেশে এমন সরকার গঠিত হোক, যা কোনো ব্যক্তি, পরিবার বা দলের নয়; বরং ১৮ কোটি মানুষের সরকার হবে।’ তিনি আরও বলেন, ‘ভোট যখন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, আমরাও মানবো, অন্যদেরকেও মানতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।’

    ভোটকে ঘিরে বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কেউ অপরাধ করলে তা মানা হবে; তবে অপরাধ নয় এমন বিষয়কে জোর করে অপরাধ বানানো আরও বড় অপরাধ।

    এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম।

    উল্লেখ্য, ঢাকা-১৫ আসনে মোট ভোটার ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ আসনে মোট কেন্দ্র ১২৭টি এবং প্রার্থী আটজন।

    ম্যাংগোটিভি আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভোট দিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
    Next Article জয়ী হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নই অগ্রাধিকার: তারেক রহমান

    Related Posts

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫