Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জমজমাট আয়োজনে শেষ হলো মেগা ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, পুরস্কার পেল ৪ লাখ টাকা

    ফেব্রুয়ারি ১, ২০২৬

    ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ কঠোর নজরদারিতে থাকবে: নির্বাচন কমিশন

    ফেব্রুয়ারি ১, ২০২৬

    ‘আমির সভায় ছিলেন, তখনই পোস্ট’: হ্যাকিংয়ের প্রমাণ তুলে ধরল জামায়াত

    ফেব্রুয়ারি ১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, February 1
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ কঠোর নজরদারিতে থাকবে: নির্বাচন কমিশন
    জাতীয়

    ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ কঠোর নজরদারিতে থাকবে: নির্বাচন কমিশন

    By adminফেব্রুয়ারি ১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ কঠোর নজরদারির আওতায় থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

    রোববার (১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ডিজিটাল সেল ও পর্যবেক্ষণ টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    নির্বাচন কমিশনার জানান, প্রবাসীদের ব্যালটে মোট ১১৯টি প্রতীক থাকায় ভোট গণনায় কিছুটা সময় বেশি লাগতে পারে। তবে ব্যালটের নিরাপত্তায় গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। লাইভ ভেরিফিকেশন ব্যবস্থা থাকায় জালিয়াতির কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

    ভোটকেন্দ্রে সরঞ্জাম ব্যবহারের বিষয়ে নতুন নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, শুধু প্রিজাইডিং অফিসার কলম ব্যবহার করতে পারবেন, অন্য কর্মকর্তাদের জন্য পেন্সিল নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিটি আসনে ১০ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে দায়িত্ব পালন করবেন।

    মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে ভোট কেনাবেচা ঠেকাতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে জানিয়ে সানাউল্লাহ বলেন, এ বিষয়ে ইতোমধ্যে একাধিক বৈঠক হয়েছে এবং প্রয়োজনে অর্থ লেনদেনে সীমা নির্ধারণ করা হবে।

    তিনি আরও বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কেউ কোনো ধরনের আপ্যায়ন গ্রহণ করতে পারবেন না। অপতথ্য প্রতিরোধে দ্রুত সঠিক তথ্য প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি বয়স্ক, প্রতিবন্ধী ও আহত ভোটারদের জন্য বিশেষ সুবিধার ব্যবস্থার কথা জানান।

    নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি জেলা ও ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, বড় দল হোক বা ছোট দল—কোনো পক্ষপাতমূলক আচরণ সহ্য করা হবে না। কোথাও অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    সভায় জেলা রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘আমির সভায় ছিলেন, তখনই পোস্ট’: হ্যাকিংয়ের প্রমাণ তুলে ধরল জামায়াত
    Next Article জমজমাট আয়োজনে শেষ হলো মেগা ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, পুরস্কার পেল ৪ লাখ টাকা

    Related Posts

    বরিশালে সাকুরা পরিবহণের বাসচাপায় গ্রামীণ ব্যাংক কর্মচারীর মৃত্যু

    ফেব্রুয়ারি ১, ২০২৬

    লিটারে ২ টাকা কমলো জ্বালানি তেলের দাম

    ফেব্রুয়ারি ১, ২০২৬

    নির্বাচনে প্রস্তুত থাকবে বিজিবির কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট

    জানুয়ারি ৩১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জমজমাট আয়োজনে শেষ হলো মেগা ই-স্পোর্টস চ্যাম্পিয়নশিপ, পুরস্কার পেল ৪ লাখ টাকা

    ভোটগ্রহণ ও গণনার প্রতিটি ধাপ কঠোর নজরদারিতে থাকবে: নির্বাচন কমিশন

    ‘আমির সভায় ছিলেন, তখনই পোস্ট’: হ্যাকিংয়ের প্রমাণ তুলে ধরল জামায়াত

    পর্দা নামল ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, রপ্তানি আদেশ ২২৪ কোটি টাকা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫