Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতার দাবি ইরানের

    আগস্ট ৬, ২০২৬

    আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর, টিকিট ৫০ টাকা

    আগস্ট ৬, ২০২৬

    দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

    আগস্ট ৬, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভূমিকম্প ক্ষয়ক্ষতি মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
    জাতীয়

    ভূমিকম্প ক্ষয়ক্ষতি মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

    By ম্যাঙ্গোটিভি ডেস্কমার্চ ১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

    মন্ত্রী বলেন, ‘সাম্প্রতিক সময়ে ঘন ঘন ভূমিকম্পের কারণে ঢাকা শহরে এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। উপকূলীয় এলাকায় যেভাবে স্বেচ্ছাসেবক মডেল আছে, ঢাকায় একই মডেলে তা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।’

    তিনি আরও জানান, ভূমিকম্পের সময় মানুষকে নিরাপদে সরিয়ে নিতে ঢাকা শহরের বিভিন্ন খেলার মাঠ ও স্কুল চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করবে।

    স্বেচ্ছাসেবক ব্যবস্থা শুধু ঢাকার জন্য হবে কি না-এ প্রশ্নে মন্ত্রী বলেন, ‘ঢাকা শহরে এক লাখ স্বেচ্ছাসেবক থাকবে। উপকূলীয় এলাকার মডেল অনুসরণ করে এটি বাস্তবায়ন করা হবে।’

    দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী জানান, ভূমিকম্প মোকাবিলায় প্রয়োজনীয় সরঞ্জাম দ্রুত কেনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সচেতনতা বাড়াতে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।

    ভূমিকম্পে উদ্ধার সক্ষমতা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ইতোমধ্যে কেনা সরঞ্জামের কিছু অংশ সশস্ত্র বাহিনী বিভাগ ও কিছু অংশ ফায়ার সার্ভিসকে দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

    সরকারি সূত্র জানিয়েছে, ভূমিকম্প হলে ঢাকা শহরের ঝুঁকিপূর্ণ ভবন থেকে মানুষকে সরিয়ে নিতে খেলার মাঠ ও স্কুল ব্যবহার করা হবে। এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের কারণে যাত্রীদের সহায়তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleমধ্যপ্রাচ্যে সংকট: প্রবাসীদের নিরাপত্তা নিয়ে খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী
    Next Article মৃত্যুর আগে শেষ বক্তৃতায় যা বলেছিলেন খামেনি

    Related Posts

    হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতার দাবি ইরানের

    আগস্ট ৬, ২০২৬

    আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর, টিকিট ৫০ টাকা

    আগস্ট ৬, ২০২৬

    দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

    আগস্ট ৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হরমুজ প্রণালি ইস্যুতে ওমানের সঙ্গে সমঝোতার দাবি ইরানের

    আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই স্মৃতি জাদুঘর, টিকিট ৫০ টাকা

    দেশের ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬