Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দুই বিচ্ছেদের পর আমিরের জীবনে নতুন প্রেম, আলোচনায় গৌরী স্প্র্যাট

    জুন ৪, ২০২৬

    স্বামী-সন্তান প্রবাসে, ঢাকার বাসায় মিলল ৫৫ বছর বয়সী নারীর মরদেহ

    জুন ৪, ২০২৬

    প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

    জুন ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভিসা আবেদনে প্রতারণা এড়িয়ে সরকারি প্রক্রিয়া অনুসরণের আহ্বান ১৩ দেশের
    জাতীয়

    ভিসা আবেদনে প্রতারণা এড়িয়ে সরকারি প্রক্রিয়া অনুসরণের আহ্বান ১৩ দেশের

    By adminএপ্রিল ৮, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বিবৃতি দিয়েছে পশ্চিমা ১৩টি দেশ। বুধবার (৮ এপ্রিল) ঢাকায় অবস্থিত এসব দেশের দূতাবাস থেকে বিবৃতিটি প্রকাশ করা হয়।

    বিবৃতিতে বলা হয়েছে, ভিসা, পারমিট ও অন্যান্য কনস্যুলার সেবা পেতে আবেদনকারীদের অবশ্যই নির্ধারিত সরকারি প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

    জাল কাগজপত্র ব্যবহার, অবিশ্বস্ত বা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা নেওয়া এবং অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

    দেশগুলো সতর্ক করে বলেছে, এসব অনিয়মের কারণে ভিসা প্রক্রিয়ায় বিলম্ব, আর্থিক ক্ষতি, সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতা তৈরি হতে পারে।

    বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, কোনো দেশের দূতাবাস বা মিশন কোনো এজেন্টের সঙ্গে সম্পৃক্ত নয়। তাই বিশেষ সুবিধা বা প্রভাব খাটানোর দাবি করে এমন মধ্যস্থতাকারীদের ওপর নির্ভর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

    আবেদনকারীদের যাচাইকৃত তথ্য এবং সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে ভিসা সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে, যাতে সবার জন্য নিরাপদ, স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত হয়।

    যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে রয়েছে-যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা
    Next Article ১৪ বছর পর রিয়ালকে হারিয়ে বায়ার্ন মিউনিখের জয়

    Related Posts

    দুই বিচ্ছেদের পর আমিরের জীবনে নতুন প্রেম, আলোচনায় গৌরী স্প্র্যাট

    জুন ৪, ২০২৬

    স্বামী-সন্তান প্রবাসে, ঢাকার বাসায় মিলল ৫৫ বছর বয়সী নারীর মরদেহ

    জুন ৪, ২০২৬

    প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

    জুন ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দুই বিচ্ছেদের পর আমিরের জীবনে নতুন প্রেম, আলোচনায় গৌরী স্প্র্যাট

    স্বামী-সন্তান প্রবাসে, ঢাকার বাসায় মিলল ৫৫ বছর বয়সী নারীর মরদেহ

    প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ

    বিএসইসির চেয়ারম্যানসহ ৪ কমিশনারের পদত্যাগ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫