Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

    আগস্ট ৩, ২০২৬

    ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪: এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা

    আগস্ট ৩, ২০২৬

    ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড়

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিসিবি নির্বাচনকে ‘জালিয়াতির সিলেকশন’ বললেন ইশরাক হোসেন
    রাজনীতি

    বিসিবি নির্বাচনকে ‘জালিয়াতির সিলেকশন’ বললেন ইশরাক হোসেন

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ৬, ২০২৫2 Mins Read
    ফাইল ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য অনুষ্ঠিত নির্বাচনকে ‘জালিয়াতির সিলেকশন’ আখ্যা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার (৬ অক্টোবর) রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি।

    নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, ‘বিসিবির জালিয়াতির সিলেকশন ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে সাধারণ জনগণ ও ক্রীড়া সংগঠকরা। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য দেশকে স্থিতিশীল রাখতে এখন কিছু বলা হচ্ছে না। অচিরেই এই জাতীয় বেইমানদের কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। আমাদের দেশের আইন মেনেই এই ভুয়া বোর্ড লাথি মেরে ছুড়ে ফেলে দেওয়া হবে।’

    বিএনপি ঘরানার ক্রীড়া সংগঠক ও প্রার্থীরা নির্বাচনের আগে থেকেই বিভিন্ন অনিয়মের অভিযোগ করে আসছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ান। তামিম ইকবালসহ মোট ২২ জন প্রার্থী শেষ পর্যন্ত ভোটে অংশ নেননি।

    এর আগে গত ২১ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন অভিযোগ করেছিলেন যে, বিসিবির নির্বাচন প্রক্রিয়া প্রভাবিত করা হচ্ছে এবং প্রয়োজনে বোর্ড ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি।

    এদিকে আজকের ভোট শেষে ক্যাটাগরি–৩ থেকে পরিচালক প্রার্থী দেবব্রত পালও অভিযোগ করে বলেন, ‘আজকে যা হয়েছে, সম্পূর্ণ প্রভাবিত নির্বাচন। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যদি এ ধরনের নির্বাচন হয়, আমি মনে করি, গণতন্ত্রের জন্য এটা অশনি সংকেত।’

    তিনি আরও বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে জায়গায় যাচ্ছে, যাদের হাতে যাচ্ছে, তারা বিরোধী মত রাখতে চাচ্ছেন না।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফিনান্সিয়াল টাইমসকে তারেক রহমান: ‘আমরা আত্মবিশ্বাসী, আমরা জিতব’
    Next Article পাচারকৃত অর্থ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত

    Related Posts

    ডা. মুরাদসহ দুই আসামিকে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তির আদেশ

    আগস্ট ১, ২০২৬

    শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আবারও সাময়িক অব্যাহতি এনসিপির তানভীরের

    আগস্ট ১, ২০২৬

    দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

    জুলাই ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ২

    ফিরে দেখা ৩৪ জুলাই ২০২৪: এক দফা দাবি আদায়ে অসহযোগ আন্দোলনের ঘোষণা

    ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দাখিলে কর ছাড়

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬