Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পাচারকৃত অর্থ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত
    বিজনেস

    পাচারকৃত অর্থ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ৭, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং কয়েকটি বড় ব্যবসায়ী গোষ্ঠীর নামে পাচার হওয়া সম্পদ উদ্ধারে ১২টি আন্তর্জাতিক সম্পদ পুনরুদ্ধার ও আইন প্রতিষ্ঠান (ল-ফার্ম) এর সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

    সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে দেশের সব বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা অংশ নেন। সেখানেই এই সিদ্ধান্ত জানানো হয়।

    ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওমর ফারুক খান বলেন, ‘ব্যাংকগুলো আন্তর্জাতিক আইন ও সম্পদ পুনরুদ্ধার প্রতিষ্ঠানগুলোর সহায়তায় পাচার হওয়া অর্থের উৎস অনুসন্ধান ও ফেরত আনার কাজে যুক্ত হবে। এই প্রতিষ্ঠানগুলো প্রশাসনিক ও আইনি সহায়তা দেবে’

    তিনি আরও জানান, কিছু ব্যাংক নেতৃত্ব দিয়ে কনসোর্টিয়াম গঠন করবে, যারা যৌথভাবে এসব আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে। চুক্তি সম্পন্ন হলে পুনরুদ্ধারকৃত অর্থ কীভাবে দেশে ফিরিয়ে আনা ও জমা দেওয়া হবে, তা নির্ধারণ করা হবে।

    এক প্রশ্নের জবাবে ওমর ফারুক খান বলেন, সরকার প্রাথমিকভাবে পাচারের সঙ্গে জড়িত সন্দেহে ১১টি শিল্পগোষ্ঠীকে শনাক্ত করেছে। এর মধ্যে রয়েছে নাসা ও এস আলম গ্রুপের নাম।

    সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের পাশাপাশি আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পাচারের অভিযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে-আরামিট গ্রুপ, এস আলম গ্রুপ, বেক্সিমকো, সিকদার গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন, জেমকন, নাবিল ও সামিটসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান।

    অভিযোগ অনুযায়ী, এসব প্রতিষ্ঠানের মাধ্যমে পাচার হওয়া অর্থের একটি অংশ শেষ পর্যন্ত শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের উপকারে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিসিবি নির্বাচনকে ‘জালিয়াতির সিলেকশন’ বললেন ইশরাক হোসেন
    Next Article তিস্তার পানি বিপৎসীমার ওপরে, উত্তরাঞ্চলে পানিবন্দি হাজারও মানুষ

    Related Posts

    এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল

    আগস্ট ২, ২০২৬

    চার ব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ, বেড়েছে দুই ব্যাংকের ইপিএস

    আগস্ট ২, ২০২৬

    এ মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬