Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    জুন ২৩, ২০২৬

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    জুন ২৩, ২০২৬

    গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

    জুন ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ
    আন্তর্জাতিক

    বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

    By adminফেব্রুয়ারি ১৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের নতুন সূচক প্রকাশ করেছে লন্ডনভিত্তিক বৈশ্বিক নাগরিকত্ব ও অভিবাসনবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। এবারের সূচকে বাংলাদেশ দুই ধাপ এগিয়ে ৯৩তম অবস্থানে উঠে এসেছে। এর আগে দেশের অবস্থান ছিল ৯৫তম।

    প্রতিষ্ঠানটির প্রকাশিত হেনলি পাসপোর্ট সূচক অনুযায়ী, একটি দেশের নাগরিকরা কতটি দেশে ভিসা ছাড়াই অথবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন, তার ভিত্তিতে এ তালিকা প্রণয়ন করা হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৭টি দেশে ভিসা ছাড়া প্রবেশের সুবিধা পান।

    চলতি বছরের ১৩ জানুয়ারি প্রকাশিত আগের সূচকে ১০১ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম। ২০২৫ সালের জানুয়ারি সংস্করণে ১০৬ দেশের মধ্যে বাংলাদেশ ছিল ১০০তম স্থানে। ফলে এবারের সূচকে কিছুটা উন্নতি হলেও বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখনও নিচের দিকেই অবস্থান করছে।

    সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট

    সূচক অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা ভিসা ছাড়াই ১৯২টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।

    এরপর রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া—এই দুই দেশের নাগরিকরা ১৮৭টি গন্তব্যে ভিসা ছাড়াই যেতে পারেন। তৃতীয় অবস্থানে রয়েছে সুইডেন ও সংযুক্ত আরব আমিরাত, যাদের নাগরিকরা ১৮৬টি দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান।

    সবচেয়ে দুর্বল পাসপোর্ট
    তালিকার একেবারে নিচে রয়েছে আফগানিস্তান (১০১তম), সিরিয়া (১০০তম), ইরাক (৯৯তম), ইয়েমেন (৯৮তম) ও পাকিস্তান (৯৭তম)। এসব দেশের নাগরিকরা যথাক্রমে ২৪, ২৬, ২৯, ৩১ ও ৩২টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

    দক্ষিণ এশিয়ার চিত্র
    দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মালদ্বীপ। দেশটি ৪৯তম অবস্থানে রয়েছে এবং তাদের নাগরিকরা ৯৩টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারেন।

    এ অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যে ভারত ৭৫তম, ভুটান ৮৩তম, শ্রীলঙ্কা ৯১তম, বাংলাদেশ ৯৩তম, নেপাল ৯৫তম, পাকিস্তান ৯৭তম এবং আফগানিস্তান ১০১তম অবস্থানে রয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআসল টাকার আদলে ‘নমুনা নোট’ নিয়ে দেশবাসীকে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
    Next Article ভাইরাল ভিডিওতে দেখা গেছে ভোটারদের কাছ থেকে অর্থ ফেরতের দাবি

    Related Posts

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    জুন ২৩, ২০২৬

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    জুন ২৩, ২০২৬

    গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

    জুন ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

    আ.লীগের পরিকল্পনা নস্যাৎ করেছি: ডিএমপি কমিশনার

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬