Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    মার্চ ২০, ২০২৬

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়
    খেলা

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    By adminমার্চ ২০, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজনৈতিক উত্তেজনার মধ্যেও আসন্ন ফিফা বিশ্বকাপ থেকে সরে দাঁড়াচ্ছে না ইরান। তবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলো বয়কট করার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

    ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ বুধবার বলেন, ‘আমরা বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাব। আমরা যুক্তরাষ্ট্রকে বয়কট করব, কিন্তু বিশ্বকাপকে নয়।’ আগামী বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

    বর্তমান সূচি অনুযায়ী, ইরানের গ্রুপপর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও নিরাপত্তা উদ্বেগের কারণে সেখানে খেলতে রাজি নয় তেহরান।

    এ প্রেক্ষিতে ইরান ইতোমধ্যে ফিফার সঙ্গে আলোচনা শুরু করেছে, যাতে তাদের ম্যাচগুলো মেক্সিকোয় সরিয়ে নেওয়া যায়।

    বিষয়টি নিয়ে ফিফা জানিয়েছে, তারা সব দলের সঙ্গে যোগাযোগ রাখছে এবং নির্ধারিত সূচি অনুযায়ী আয়োজনের চেষ্টা করছে।

    ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনো বলেন, প্রতিযোগিতা পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে আয়োজন করাই তাদের লক্ষ্য। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরানের জন্য যুক্তরাষ্ট্রে খেলা নিরাপদ নাও হতে পারে-যার পর থেকেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

    বিশ্লেষকদের মতে, বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক মাস আগে এ ধরনের সিদ্ধান্ত বিশ্ব ফুটবলে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করতে পারে। তবে সব বিতর্কের মাঝেও ইরান প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনাও রয়েছে তাদের।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    Related Posts

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    মার্চ ২০, ২০২৬

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    মার্চ ২০, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিশ্বকাপ খেলবে ইরান, তবে যুক্তরাষ্ট্রে নয়

    ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলার দাবি

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫