Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিপিএল ২০২৬: চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়ে শীর্ষে রংপুর
    Uncategorized

    বিপিএল ২০২৬: চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়ে শীর্ষে রংপুর

    By adminজানুয়ারি ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চলমান বিপিএল ২০২৬-এ দুর্দান্ত ছন্দে রয়েছে রংপুর রাইডার্স। গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের চারটিতে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে দলটি। সোমবার (৫ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামকে ৫ উইকেটে হারিয়ে সিংহাসন দখল করে সোহান-লিটনদের দল।

    প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম রংপুরকে ১৭০ রানের লক্ষ্য দেয়। জবাবে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে রংপুর।

    লক্ষ্য তাড়ায় নেমে শুরুটা ভালো হয়নি লিটন কুমার দাসের। তিনি ৮ বলে ১০ রান করে আউট হন। এরপর কাইল মায়ার্সের সঙ্গে জুটি গড়ে ইনিংস এগিয়ে নেন ডেভিড মালান। আগ্রাসী ব্যাটিংয়ে ২৩ বলে ফিফটি তুলে নেন মায়ার্স। তবে অর্ধশতক পূর্ণ করার পরই ক্যাচ আউট হন তিনি।

    এরপর তাওহীদ হৃদয়ও ইনিংস বড় করতে পারেননি। ১৫ বলে ১৭ রান করে ফেরেন এই মিডল অর্ডার ব্যাটার। চাপের মুহূর্তে দলের হাল ধরেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ ও খুশদিল শাহ। খুশদিল শাহ ১২ বলে ২২ রান করে রান আউট হলেও মাহমুদউল্লাহর ১৯ বলে অপরাজিত ৩০ রানের কার্যকর ইনিংসে ভর করে জয় নিশ্চিত করে রংপুর।

    চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন শরিফুল ইসলাম। এ ছাড়া আবু হায়দার ও আমের জামাল একটি করে উইকেট শিকার করেন।

    এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল চট্টগ্রাম। তবে ওপেনার নাঈম শেখ ১৫ বলে ১৬ রান করে এলবিডব্লিউ হয়ে ফেরেন। মাহমুদুল হাসান জয়ও ইনিংস বড় করতে পারেননি; ৭ বলে ১২ রান করে আউট হন তিনি।

    এরপর হাসান নাওয়াজকে সঙ্গে নিয়ে ইনিংস গড়েন ওপেনার অ্যাডাম রসিংটন। ৩৩ বলে ফিফটি তুলে নেন তিনি। ২ ছক্কা ও ৬ বাউন্ডারিতে ৪১ বলে ৫৮ রান করে আউট হন এই ইংলিশ ব্যাটার। দলীয় ৬ রান যোগ হতেই নাওয়াজও ফেরেন; ৩ ছক্কা ও ২ বাউন্ডারিতে ৩৮ বলে ৪৬ রান করেন তিনি।

    মাঝপথে আসিফ আলী ২ বলে ১ রান করে আউট হলে ছন্দ হারায় চট্টগ্রাম। তবে শেষ দিকে আমের জামালের ঝোড়ো ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় দলটি। শেখ মাহেদীর ৭ বলে ১৩ রান এবং আমের জামালের ১০ বলে অপরাজিত ১৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৬৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরাউজানে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা খুন
    Next Article ঢাকাজুড়ে গ্যাস সংকট, এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস ঢাকাবাসী

    Related Posts

    টাইগারদের বড় হার, সমতায় বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজ

    মার্চ ১৪, ২০২৬

    পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়, নাহিদ-তামিমের ঝড়

    মার্চ ১১, ২০২৬

    নাহিদ রানার দাপটে পাকিস্তানের ইনিংস থামে ১১৪-তে

    মার্চ ১১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫