Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এপ্রিল ১৩, ২০২৬

    বিনিয়োগ শিক্ষা বাড়াতে শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার দিল বিএসইসি

    এপ্রিল ১৩, ২০২৬

    ডাচ-বাংলা ব্যাংকে ইভিপি হিসেবে যোগ দিলেন নজরুল ইসলাম

    এপ্রিল ১৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, April 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিনিয়োগ শিক্ষা বাড়াতে শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার দিল বিএসইসি
    বিজনেস

    বিনিয়োগ শিক্ষা বাড়াতে শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার দিল বিএসইসি

    By adminএপ্রিল ১৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    তরুণ প্রজন্মকে সঠিক আর্থিক জ্ঞান দিলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল বিনিয়োগকারী হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

    রোববার (১২ এপ্রিল) বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসি’র উদ্যোগে আয়োজিত ‘আর্থিক জ্ঞান বিষয়ক শর্ট ভিডিও প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং স্বাগত বক্তব্য দেন কমিশনার ফারজানা লালারুখ। এতে কমিশনের অন্যান্য কমিশনার, জুরিবোর্ড সদস্য ও নির্বাহী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জুরিবোর্ড সদস্য হিসেবে বক্তব্য দেন সুলতান মাহমুদ বিন জুলফিকার এবং খায়রুল বাশার। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তৈরি ভিডিও প্রদর্শন করা হয়।

    কমিশনার ফারজানা লালারুখ বলেন, একটি সুস্থ ও স্থিতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে বিনিয়োগ শিক্ষার বিকল্প নেই। তিনি জানান, প্রতিযোগিতায় ৪২৫টি দল নিবন্ধন করে এবং ৯০টি দল ভিডিও জমা দেয়।

    চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, এই উদ্যোগকে একটি দীর্ঘমেয়াদি বিনিয়োগ শিক্ষা আন্দোলনের অংশ হিসেবে দেখা হচ্ছে।

    অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের অর্থপুরস্কার, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। পাশাপাশি ১০টি দলকে উৎসাহ পুরস্কার দেওয়া হয়।

    বিজয়ী দলগুলোর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়, যারা পুঁজিবাজার সচেতনতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও অর্থনৈতিক জ্ঞানভিত্তিক ভিডিও তৈরি করেছে।

    বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ তরুণদের আর্থিকভাবে সচেতন করে তুলবে এবং দেশের পুঁজিবাজারকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleডাচ-বাংলা ব্যাংকে ইভিপি হিসেবে যোগ দিলেন নজরুল ইসলাম
    Next Article ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    Related Posts

    ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    এপ্রিল ১৩, ২০২৬

    ডাচ-বাংলা ব্যাংকে ইভিপি হিসেবে যোগ দিলেন নজরুল ইসলাম

    এপ্রিল ১৩, ২০২৬

    ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

    এপ্রিল ১২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ২০ এপ্রিল বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিনিয়োগ শিক্ষা বাড়াতে শর্ট ভিডিও প্রতিযোগিতার পুরস্কার দিল বিএসইসি

    ডাচ-বাংলা ব্যাংকে ইভিপি হিসেবে যোগ দিলেন নজরুল ইসলাম

    ফার্নেস তেলের দাম লিটারে বাড়ল ২৪ টাকা ৫৯ পয়সা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫