Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো বি-ট্র্যাক সল্যুশনস
    বিজ্ঞান ও প্রযুক্তি

    বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো বি-ট্র্যাক সল্যুশনস

    By adminজানুয়ারি ২৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডকে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা বিপণনের অথরাইজড পার্টনার ও সেলস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।

    সোমবার (২৬ জানুয়ারি) ঢাকায় বিএসসিএলের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

    এ চুক্তির মাধ্যমে বি-ট্র্যাক সল্যুশনস বিএসসিএলের সঙ্গে কাজ করে দেশজুড়ে বিশেষ করে উদ্যোক্তা ও কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক পণ্য ও পরিষেবার বিপণন, বিক্রয়, বাস্তবায়ন ও অপারেশন পরিচালনা করবে ।

    বিএসসিএল-এর এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, ‘এটি বাংলাদেশের ডিজিটাল সংযোগ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্টারলিংক-এর মতো উন্নত স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তি দেশের দূরবর্তী ও কম পরিষেবাযুক্ত এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছাতে সহায়তা করবে। বি-ট্র্যাক সল্যুশনস-এর অভিজ্ঞতা ও নেটওয়ার্কের সঙ্গে আমাদের সংযুক্তি এই সেবার গ্রাহকসেবাকে আরও শক্তিশালী করবে।’

    বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তানভীর সিদ্দিক বলেন, ‘বিএসসিএল-এর সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের দেশে স্টারলিংক সেবা পৌঁছানোর যাত্রাকে ত্বরান্বিত করবে। আমরা শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে উন্নত সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করব এবং প্রতিটি গ্রাহকের কাছে প্রযুক্তিগত সহায়তা ও দ্রুত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

    স্টারলিংক যুক্তরাষ্ট্রের স্পেসএক্সের একটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, যা বাংলাদেশে ২০২৫ সালের ২০ মে বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে দ্রুতগতির, নিম্ন-ল্যাটেন্সি স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা প্রদান করছে।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)–এর পক্ষে আরো উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) মো. গোলাম সারোওয়ার এবং মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির। অন্যদিকে, বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান, গ্রুপ সিএফও ফাহাদ মাহমুদ ইসলাম, বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. তানভীর সিদ্দিক, প্রকল্প বিভাগের প্রধান সাফায়েত আবদুল্লাহ।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleডিএনসিসি প্রশাসককে তলব করলো দুদক
    Next Article ‘দলীয় কর্মীদের পেট ভরতে নয়, সব মানুষের মুক্তির জন্য রাজনীতি করি’

    Related Posts

    দেশীয় শিল্প ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি গড়তে সরকার বদ্ধপরিকর: প্রযুক্তিমন্ত্রী

    জুন ১৬, ২০২৬

    অ্যামাজন-আলি এক্সপ্রেসে পণ্য বিক্রি করতে পারবে দেশি উদ্যোক্তারা

    জুন ১৬, ২০২৬

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬