Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিএসইসি-আইডিআরএ চেয়ারম্যানের বয়সসীমা বাতিলের প্রস্তাব
    বিজনেস

    বিএসইসি-আইডিআরএ চেয়ারম্যানের বয়সসীমা বাতিলের প্রস্তাব

    By ম্যাঙ্গোটিভি ডেস্কএপ্রিল ২৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বিমা খাতের নিয়ন্ত্রক বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ-এর চেয়ারম্যানদের সর্বোচ্চ বয়সসীমা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় উপস্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে সংস্থাগুলোতে নতুন নেতৃত্ব আনার পথ তৈরি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মন্ত্রিসভা বৈঠকে এ প্রস্তাব তোলা হচ্ছে।

    সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে বিএসইসি আইন, ১৯৯৩ অনুযায়ী চেয়ারম্যানের সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারিত। অন্যদিকে আইডিআরএ’র চেয়ারম্যানের ক্ষেত্রে এই সীমা ৬৭ বছর। প্রস্তাবিত সংশোধনীতে এই দুই সংস্থার চেয়ারম্যানের বয়সসীমা সম্পূর্ণভাবে তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে। পাশাপাশি বিএসইসি’র কমিশনার এবং আইডিআরএ’র সদস্যদের ক্ষেত্রেও বয়সসীমা বাতিলের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

    অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, প্রস্তাব প্রণয়নের সময় বিভিন্ন দেশের আইন পর্যালোচনা করা হয়েছে। এতে দেখা গেছে, অনেক দেশেই পুঁজিবাজার ও বিমা নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নির্দিষ্ট বয়সসীমা নেই। তবে ভারত, পাকিস্তান ও থাইল্যান্ডে যথাক্রমে ৬২, ৬৫ ও ৭০ বছর বয়সসীমা রয়েছে।

    মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, পুঁজিবাজারকে আরও স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব করতে কাঠামোগত সংস্কার জরুরি হয়ে পড়েছে। একই সঙ্গে বিনিয়োগকারীদের একটি অংশের পক্ষ থেকেও বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-কে অপসারণের দাবি উঠেছে। এসব বিষয় বিবেচনায় নিয়েই উদ্যোগটি নেওয়া হয়েছে।

    সূত্রগুলো আরও জানায়, মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদন পেলে দ্রুত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং চলতি সংসদ অধিবেশনেই তা পাসের উদ্যোগ নেওয়া হতে পারে। এতে বিএসইসিতে নতুন চেয়ারম্যান নিয়োগের পথ সুগম হবে। পাশাপাশি দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মাধ্যমে পরিচালিত আইডিআরএতেও পূর্ণকালীন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হবে।

    অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “আইন সংশোধনের পর দ্রুত প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হবে। মন্ত্রিসভার সিদ্ধান্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে।” তিনি জানান, শুরুতে বয়সসীমা ৬০ বছরে নামিয়ে আনার প্রস্তাব থাকলেও পরে তা বাতিল করে সম্পূর্ণ সীমা তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleডাকসু নেতাসহ ছাত্রশিবিরের ওপর হামলায় জামায়াতের তীব্র নিন্দা
    Next Article বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

    Related Posts

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬