Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    জুন ২৩, ২০২৬

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাংলামোটরে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
    জাতীয়

    বাংলামোটরে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

    By adminফেব্রুয়ারি ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর বাংলামোটরে পুলিশের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

    জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

    দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন তারা। পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে মিছিল নিয়ে যমুনার দিকে অগ্রসর হন আন্দোলনকারীরা। এ সময় ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।

    পরে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে।

    এর আগে একই দিন সকালে নবম পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের এক দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন সরকারি কর্মচারীরা। পরে তারা মিছিল নিয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন।

    যমুনার দিকে যাওয়ার পথে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনকারীরা। প্রথমে পুলিশ বাধা দিলেও ব্যারিকেড ভেঙে যমুনার দিকে অগ্রসর হন তারা। এ সময় আন্দোলনকারীদের ওপর জলকামান নিক্ষেপ করা হলেও তারা মিছিল নিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে যান।

    পরবর্তীতে ইন্টারকন্টিনেন্টাল মোড়েও পুলিশের ব্যারিকেড ভেঙে যমুনার সামনে গিয়ে সড়কে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলা পৌনে ১২টার দিকে পুলিশ জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

    ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় রদবদল
    Next Article বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু

    Related Posts

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    জুন ২৩, ২০২৬

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    জুন ২৩, ২০২৬

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তিস্তায় বিপৎসীমার ওপরে পানি, খুলে দেওয়া হলো সব জলকপাট

    তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬