Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    জুলাই ২, ২০২৬

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    জুলাই ২, ২০২৬

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    জুলাই ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক যুক্তরাষ্ট্র
    খেলা

    বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় স্বাগতিক যুক্তরাষ্ট্র

    By adminজুলাই ২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বকাপে দারুণ ছন্দ ধরে রেখেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। একজন খেলোয়াড় কম নিয়ে খেলেও বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মার্কিনরা।

    বৃহস্পতিবার (২ জুলাই) সান ফ্রান্সিসকো বে এরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে দুই অর্ধে একটি করে গোল করে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের যোগ করা সময়ে ফোলারিন বালোগুন এবং দ্বিতীয়ার্ধে মালিক টিলম্যান গোল করেন।

    শুরুর দিক থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে যুক্তরাষ্ট্র। প্রথমার্ধের শেষ মুহূর্তে মালিক টিলম্যানের বাড়ানো পাস বসনিয়ার দুই ডিফেন্ডারের গায়ে লেগে বালোগুনের সামনে চলে আসে। সুযোগটি কাজে লাগাতে ভুল করেননি এই ফরোয়ার্ড। গোলরক্ষক নিকোলা ভাসিলজকে পরাস্ত করে বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

    এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় স্বাগতিকরা।

    দ্বিতীয়ার্ধের ৬৪তম মিনিটে ধাক্কা খায় যুক্তরাষ্ট্র। বল দখলের লড়াইয়ে অসাবধানতাবশত বালোগুনের স্টাড বসনিয়ার ডিফেন্ডার মুহারেমোভিচের গোড়ালিতে লাগে। ভিএআরের পরামর্শে রিপ্লে দেখে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় যুক্তরাষ্ট্রকে।

    তবে সংখ্যায় পিছিয়ে পড়েও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে স্বাগতিকরা। ৮২তম মিনিটে বক্সের ঠিক বাইরে সার্জিনিও ডেস্টকে ফাউল করলে ফ্রি-কিক পায় যুক্তরাষ্ট্র। সেই সুযোগ থেকে দুর্দান্ত শটে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন মালিক টিলম্যান।

    বাকি সময়ে বসনিয়া ব্যবধান কমানোর চেষ্টা করলেও যুক্তরাষ্ট্রের রক্ষণ ভাঙতে পারেনি। ফলে ২-০ গোলের জয় নিয়ে শেষ ষোলো নিশ্চিত করে স্বাগতিকরা। অন্যদিকে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় বসনিয়া ও হার্জেগোভিনাকে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশুরু এইচএসসি পরীক্ষা, অভিন্ন প্রশ্নে অংশ নিচ্ছে ১২.৭০ লাখ পরীক্ষার্থী
    Next Article ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশে কুপিয়ে আহত বিএনপি নেতার মৃত্যু

    Related Posts

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    জুলাই ২, ২০২৬

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    জুলাই ২, ২০২৬

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    জুলাই ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণ, ধর্ষকদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ

    হাম ও হামের উপসর্গে একদিনে আরও ৫ শিশুর মৃত্যু

    মানুষের পাশাপাশি প্রাণীদের জন্যও নিরাপদ বাংলাদেশ গড়বে সরকার: প্রধানমন্ত্রী

    ১২কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমল ৩৫৭ টাকা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬