Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বর্ষসেরা সিইও পুরস্কার পেলেন ওয়ালটন মাইক্রো-টেকের নিশাত তাসনিম শুচি
    বিজনেস

    বর্ষসেরা সিইও পুরস্কার পেলেন ওয়ালটন মাইক্রো-টেকের নিশাত তাসনিম শুচি

    By ম্যাংগো টিভিনভেম্বর ২৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৫ এ ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত হলেন ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) নিশাত তাসনিম শুচি। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে আয়োজিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

    এছাড়া চতুর্থ আসরে ওয়ালটনের হেড অব ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক মো. ফিরোজ আলমকে ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কার দেওয়া হয়।

    সম্প্রতি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস-২০২৫ এ ওয়ালটন মাইক্রো-টেকের সিইও নিশাত তাসনিম শুচির হাতে বর্ষসেরা সিইও এর ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া ‘সেলস ডিরেক্টর অব দ্য ইয়ার’ পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন মো. ফিরোজ আলম।

    ‘সিইও অফ দ্য ইয়ার’ পুরস্কার প্রদানের জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরামকে ধন্যবাদ জানিয়ে ওয়ালটন মাইক্রো-টেকের সিইও নিশাত তাসনিম শুচি বলেন, দেশের ব্যবসায়িক খাতের অন্যতম মর্যাদাপূর্ণ বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের ‘সিইও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করা নিঃসন্দেহে অন্যতম সেরা এক প্রাপ্তি। যার জন্য আমি অত্যন্ত সম্মানিত। এই কৃতিত্ব ওয়ালটন পরিবারের প্রতিটি সদস্যের। তাঁদের অক্লান্ত শ্রম, মেধা ও নিষ্ঠাতেই ওয়ালটন একের পর এক সাফল্যের মুকুটে বিভূষিত হচ্ছে।

    উল্লেখ্য, ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশন অত্যন্ত সুনামের সঙ্গে অনলাইন ইউপিএস ব্যাটারি, স্মল অ্যাপ্লায়েন্স ব্যাটারি ও মোটরসাইকেল ব্যাটারি উৎপাদন এবং বাজারজাত করছে। নিশাত তাসনিম শুচির বিচক্ষণ ও দক্ষ নেতৃত্বে এসব প্রোডাক্ট উন্নয়নের পাশাপাশি বর্তমানে প্রিমিয়াম এসএমএফ কার ব্যাটারি ‘গ্রাভিটন’ উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে।

    দেশের বিভিন্ন ব্যবসাখাতের স্বনামধন্য প্রতিষ্ঠানের নেতৃত্বদানকারী করপোরেট ব্যক্তিত্বদের অবদান এবং উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি দিতে ২০২২ সাল থেকে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস প্রদান করে আসছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। চতুর্থ আসরে বাংলাদেশের ব্যবসায়িক খাতের ২৪ জন শীর্ষ ব্যক্তিত্বকে পুরস্কৃত করা হয়। বার্ষিক একশ কোটি টাকার কম বিজনেস রেভিনিউ প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে নিশাত তাসনিম শুচিকে ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার প্রদান করা হয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগেমিং-গ্রাফিক্স পিসি এক্সচেঞ্জ সেবা চালু করলো এক্সচেঞ্জকরি ও স্টার টেক
    Next Article তাপস ও পরিবারের ২১ ব্যাংক হিসাব জব্দের আদেশ

    Related Posts

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬

    সামিট পাওয়ার ইন্টারন্যাশনালে বিদ্যুৎকেন্দ্র গুলোতে পর্যাপ্ত জ্বালানি মজুদ

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫