Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    আগস্ট ২, ২০২৬

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    আগস্ট ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, August 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » তাপস ও পরিবারের ২১ ব্যাংক হিসাব জব্দের আদেশ
    আইন ও বিচার

    তাপস ও পরিবারের ২১ ব্যাংক হিসাব জব্দের আদেশ

    By নিজস্ব প্রতিবেদকনভেম্বর ২৪, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তাঁর দুই ছেলে—শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ার—এবং তাদের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ২১টি ব্যাংক হিসাব জব্দের (ফ্রিজ) নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে মোট রয়েছে ১০ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৭৯৫ টাকা।

    সোমবার (২৪ নভেম্বর) দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান হিসাবগুলো ফ্রিজ করতে আবেদন করেন।

    দুদকের আবেদনে উল্লেখ করা হয়, তাপসের সব সম্পদের সুনির্দিষ্ট চিত্র এখনও নির্ণয় করা যায়নি। তবে এখন পর্যন্ত তাঁর নিজের, সন্তানদের এবং স্বার্থ সংশ্লিষ্টদের নামে ২১টি ব্যাংক হিসাব পাওয়া গেছে। অস্থাবর এসব সম্পদ যাতে হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হতে না পারে, সেজন্য হিসাবগুলো জব্দ করা প্রয়োজন।

    এর আগে গত ৫ জানুয়ারি তাপসের বিরুদ্ধে দুর্নীতি ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। মামলায় বলা হয়, তিনি ক্ষমতার অপব্যবহার করে ৭৩ কোটি ১৯ লাখ ৬৭ হাজার ৩৭ টাকার সম্পদ অবৈধভাবে অর্জন করেছেন।

    এ ছাড়া ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৯ আগস্ট পর্যন্ত তাপসের নামে ২৭টি ব্যাংক হিসাবে ৩০৪ কোটি ৩৩ লাখ ৫৮ হাজার ৫২৮ টাকা জমা,২৩৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৭৫০ টাকা উত্তোলন হয়েছে।

    মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৩৯ কোটি ১৬ লাখ ২৫ হাজার ২৭৮ টাকা। একই সময়ে তিনি ২ লাখ ৬৩ হাজার ৭৩৬ মার্কিন ডলার জমা এবং ২ লাখ ৫৩ হাজার ৭৯১ মার্কিন ডলার উত্তোলন করেন, যা মিলিয়ে ৫ কোটি টাকার বেশি সমমূল্যের ডলারে অস্বাভাবিক লেনদেন বলে উল্লেখ করেছে দুদক।

    Nagad

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবর্ষসেরা সিইও পুরস্কার পেলেন ওয়ালটন মাইক্রো-টেকের নিশাত তাসনিম শুচি
    Next Article ভারতের নতুন প্রধান বিচারপতি সূর্য কান্ত

    Related Posts

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    আগস্ট ২, ২০২৬

    দুবাইয়ে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ

    আগস্ট ২, ২০২৬

    নতুন আইন কর্মকর্তাদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান

    আগস্ট ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ৩১ বছরের সংসার, বিবাহবার্ষিকীতে মৌসুমীর উদ্দেশে যা লিখলেন ওমর সানী

    ভাঙচুরের দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

    তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী

    দেশের সব বেসরকারি দাখিল-আলিম মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬