Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বরিশাল থেকে দুই পূর্ণমন্ত্রী, তিন প্রতিমন্ত্রী
    জাতীয়

    বরিশাল থেকে দুই পূর্ণমন্ত্রী, তিন প্রতিমন্ত্রী

    By adminফেব্রুয়ারি ১৮, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভায় রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বরিশাল বিভাগ থেকে পাঁচজন প্রতিনিধি স্থান পেয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়রি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন-এর কাছে তারা মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।

    বিভাগ থেকে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভোলা-৩ আসন থেকে সাতবার নির্বাচিত সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। হাফিজ উদ্দিন আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি পানিসম্পদ, বাণিজ্য ও পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। জহির উদ্দিন স্বপন পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব।

    প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য রাজিব আহসান। প্রথমবার নির্বাচিত হয়েই তিনি সড়ক পরিবহন ও সেতু অথবা নৌ পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

    পটুয়াখালী-৩ আসন থেকে নির্বাচিত নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। জোটের শরিক দল থেকে তার অন্তর্ভুক্তি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

    এছাড়া পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর প্রতিমন্ত্রী হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

    নতুন মন্ত্রিসভায় বরিশাল বিভাগের এই প্রতিনিধিত্ব স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবুধবার চাঁদ দেখলে ১৯ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু
    Next Article মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬