Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফ্যাসিস্ট হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল
    অন্যান্য

    ফ্যাসিস্ট হাসিনার রায় ঘিরে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে: মির্জা ফখরুল

    By ম্যাংগো টিভিনভেম্বর ১৬, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ‘ফ্যাসিস্ট শেখ হাসিনা’র রায়কে কেন্দ্র করে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    তিনি বলেন, দেশের রাজনীতি এখন বিভ্রান্তির মধ্যে আছে। বর্তমান সময়টি জটিল সংকটে পড়েছে। একটি গোষ্ঠী, একটি দল দেশের রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি করতে চাচ্ছে।

    রোববার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি গঠিত জাতীয় কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

    ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনার কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন ঘিরে হতাশা, বিভ্রান্তি ও অনিশ্চয়তা থাকলেও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সব রাজনৈতিক দলকে নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে এগিয়ে আসতে হবে।

    বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। নির্বাচিত সরকার না থাকলে এ সংকটের সমাধান হবে না বলেও দাবি করেন তিনি।

    আগামী সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায়কে কেন্দ্র করে সারাদেশে আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘একটি মহল এটাকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। রায় ঘিরে কোনো নৈরাজ্য হলে দেশবাসীকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হবে।’

    তিনি আরও বলেন, দেশের সবচেয়ে বড় প্রয়োজন একটি নির্বাচিত সরকার। সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আর দেরি না করে নির্বাচনী প্রক্রিয়াকে সমর্থন জানিয়ে জনগণের প্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি করতে হবে।

    মওলানা ভাসানীর আদর্শ তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে।

    সভায় আরও বক্তব্য রাখেন দলটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় কমিটির সদস্যসচিব শামসুজ্জামান দুদু, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, মহিলা দলের হেলেন জেরিন খান, জাসাসের হেলাল খান, কৃষক দলের তকদীর হোসেন মো. জসিমসহ আরও অনেকে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৩৯
    Next Article ট্রাইব্যুনালের রায় যাই হোক, কার্যকর হবে: বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা

    Related Posts

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    জুন ১৬, ২০২৬

    পোশাক নিয়ে মন্তব্য: মনিরুল হক চৌধুরীকে ক্ষমা চাইতে বললো এনসিপি

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬