Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে জনমনে শঙ্কা: আসিফ মাহমুদ
    জাতীয়

    ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে জনমনে শঙ্কা: আসিফ মাহমুদ

    By adminজানুয়ারি ৬, ২০২৬2 Mins Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে জনগণের মধ্যে শঙ্কা রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

    মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এদিন বিকেল ৩টার পর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক করে।

    আসিফ মাহমুদ বলেন, ঘোষিত তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা রয়েছে। রাস্তায় বের হলে মানুষ প্রশ্ন করছে—নির্বাচন আদৌ হবে কি না। এটি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনের ব্যর্থতা। তারা এখনো জনগণকে সেই আত্মবিশ্বাস দিতে পারেনি।

    ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে নিজের দল এনসিপির মধ্যেও শঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমরা যখন দেখি কোনো প্রার্থীর শুনানির জায়গায় তাকে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে, তখন আমাদের মধ্যেও শঙ্কা কাজ করে। বিভিন্ন এলাকায় সন্ত্রাসীদের অবাধ বিচরণ ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ এই উদ্বেগ আরও বাড়িয়েছে।

    দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ‘হতাশাজনক’ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, তফসিল ঘোষণার পরদিনই চিহ্নিত আসামির হাতে ওসমান হাদি নিহত হয়েছেন। এতে নির্বাচন নিয়ে শঙ্কা আরও তীব্র হয়েছে। মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীর দৃশ্যমান উপস্থিতি নেই, আগের অবস্থার কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।

    পাতানো নির্বাচনের আশঙ্কা দেখা দিলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়ে আসিফ মাহমুদ বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে বলা হচ্ছে। তবে কথায় নয়, তাদের কার্যক্রমের মাধ্যমেই সেই আস্থা ফিরে আসতে হবে। যদি দেখা যায় নির্বাচনকে একতরফা আয়োজনের দিকে নেওয়া হচ্ছে বা আরেকটি পাতানো নির্বাচনের ছক আঁকা হচ্ছে, তাহলে বাধ্য হয়েই রাজপথে নামতে হবে। Nagad

    এ সময় তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের কার্যালয়ে নিয়মবহির্ভূতভাবে সরকারি কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের যাতায়াত শুরু হয়েছে, যা নির্বাচনী পরিবেশের জন্য উদ্বেগজনক।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপুঁজিবাজারের জাঙ্ক শেয়ার সরাতে ‘আর-ক্যাটাগরি’ চালুর সুপারিশ
    Next Article আ. লীগ ভারতীয় দল, তাদের সরকার ছিল ভারতের সেবাদাস সরকার: সালাহউদ্দিন

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬