Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 17
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাংলাদেশে, সঙ্গে ব্রাজিলের গিলবার্তো সিলভা
    খেলা

    ফিফা বিশ্বকাপের মূল ট্রফি বাংলাদেশে, সঙ্গে ব্রাজিলের গিলবার্তো সিলভা

    By adminজানুয়ারি ১৪, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশে এসে পৌঁছেছে ফিফা ফুটবল বিশ্বকাপের মূল ট্রফি। বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে সোনালি এই ট্রফিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ট্রফিটি রাজধানীর পাঁচ তারকা হোটেল রেডিসনে নেওয়া হয়।

    আজ দুপুর দুইটার পর নির্বাচিত অতিথি ও আমন্ত্রিত দর্শকদের জন্য বিশ্বকাপ ট্রফি প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে। তবে সাধারণ দর্শকদের জন্য সরাসরি দেখার সুযোগ সীমিত রাখা হয়েছে বলে জানা গেছে।

    বিশ্বকাপ ট্রফির সঙ্গে বাংলাদেশে এসেছেন ২০০২ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল জাতীয় দলের সাবেক মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ট্রফি ট্যুর উপলক্ষে তিনি বিভিন্ন আনুষ্ঠানিক আয়োজনে অংশ নেবেন।

    কোকা-কোলা কোম্পানি ও আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’-এর ষষ্ঠ আসর শুরু হয় গত ৩ জানুয়ারি। সৌদি আরবের রাজধানী রিয়াদে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এবারের ট্রফি ট্যুরের সূচনা হয়।

    ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই প্রথম তিনটি দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো-যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে। এবারের বিশ্বকাপে অংশ নেবে ৪৮টি দল, অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ।

    বিশ্বভ্রমণের অংশ হিসেবে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি ৩০টি সদস্য দেশের ৭৫টি গন্তব্যে ভ্রমণ করবে। পুরো সফর চলবে ১৫০ দিনেরও বেশি সময় ধরে। এই আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীরা কাছ থেকে বিশ্বকাপ ট্রফি দেখার বিরল সুযোগ পাচ্ছেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleইরানে বিক্ষোভকারীদের ফাঁসি হলে কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
    Next Article বাঞ্ছারামপুর ইউএনও ফেরদৌস আরার ইন্তেকাল

    Related Posts

    মেসিকে নিয়ে বলার মতো শব্দ নেই’, হ্যাটট্রিকের পর মুগ্ধ স্কালোনি

    জুন ১৭, ২০২৬

    ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপে

    জুন ১৭, ২০২৬

    রাত পোহালেই বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার, খেলা দেখবেন যেভাবে

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬