Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, May 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অরিজিৎ সিংয়ের
    বিনোদন

    প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা অরিজিৎ সিংয়ের

    By adminজানুয়ারি ২৮, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে নতুন সিনেমার গান না করার ঘোষণা দিয়েছেন। প্রজাতন্ত্র দিবসে একটি নতুন সিনেমার গান মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। হঠাৎ এই ঘোষণায় ভক্তদের মধ্যে উদ্বেগ ও বিস্ময়ের সৃষ্টি হয়েছে।

    অরিজিতের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বলা হয়, ‘প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই এটি বন্ধ করছি।’ তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, সংগীতচর্চা থেকে সরে যাচ্ছেন না। তিনি লেখেন, ‘পরিষ্কার করে বলছি-আমি সংগীতের কাজ বন্ধ করছি না।’

    এই সিদ্ধান্তের পেছনের কারণ সম্পর্কে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি অরিজিৎ সিং। পরে এক্সে (সাবেক টুইটার) দেওয়া আরেক পোস্টে তিনি জানান, বর্তমানে হাতে থাকা কাজগুলো শেষ করবেন। ফলে চলতি বছরে তার কণ্ঠে আরও কিছু সিনেমার গান প্রকাশ পাবে।

    ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বিষয়টিকে মেনে নিতে কষ্টের কথা জানিয়েছেন, কেউ কেউ আবার প্রিয় ক্রিকেটারের অবসরের সঙ্গে তুলনা করেছেন।

    পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে সংগীতজগতে যাত্রা শুরু করা অরিজিৎ সিং ২০১৩ সালে ‘আশিকি ২’ সিনেমার ‘তুম হি হো’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর প্রেম, বিরহ, ভক্তিগীতি থেকে শুরু করে নানা ঘরানার গানে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননাও অর্জন করেছেন এই শিল্পী।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলাদেশে আসতে চায় পেপ্যাল, তবে প্রক্রিয়াগত কারণে সময় লাগবে
    Next Article রূপালী ব্যাংকের ঢাকা দক্ষিণ-পশ্চিম জোনাল অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫