Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    মার্চ ১৮, ২০২৬

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    মার্চ ১৮, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, March 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্রতিটি শিক্ষার্থীর হাতে কম্পিউটার পৌঁছাতে পারলে বদলে যাবে বাংলাদেশ: জহিরুল ইসলাম
    বিজ্ঞান ও প্রযুক্তি

    প্রতিটি শিক্ষার্থীর হাতে কম্পিউটার পৌঁছাতে পারলে বদলে যাবে বাংলাদেশ: জহিরুল ইসলাম

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৮, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে আজ (৮ ডিসেম্বর) শুরু হয়েছে দেশের বৃহত্তম প্রযুক্তিপণ্যের প্রদর্শনী ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’। ছয় দিনব্যাপী এ মেলা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। বিশ্বের নামকরা ব্র্যান্ডের আধুনিক কম্পিউটার, ল্যাপটপ, মনিটর, প্রিন্টারসহ সর্বশেষ প্রযুক্তিপণ্যের সমাহারে জমে উঠেছে এবারের আয়োজন।

    মেলার উদ্বোধন করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এবং আইডিবির বিসিএস কম্পিউটার সিটির উপদেষ্টা মোহাম্মদ জহিরুল ইসলাম।

    উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য কম্পিউটার কতটা জরুরি, আইডিবি মেলা তা স্পষ্ট করে তুলে ধরছে। নতুন শিক্ষার্থী ও তরুণর প্রজন্মের হাতে অন্য কিছু না দিয়ে কম্পিউটার তুলে দেওয়া কতটুকু জরুরি সেই বার্তা দিচ্ছে আইডিবি মেলা। সরকারি পলিসি প্রসঙ্গে তিনি বলেন, কিছু ব্যবসা এমন আছে সেটা আইনে বাধা দেওয়া আছে- আবার ওপেনলি করা যাচ্ছে। আমরা সরকারকে বলেছি-যে কোনো ব্যবসাকে হয় শতভাগ বৈধ করুন, অথবা গুড গভর্নেন্সের আওতায় আনুন।

    তিনি আরও বলেন, আইডিবি মেলা শুধু ব্যবসার আয়োজন নয়-এটি বাংলাদেশের আইটি সক্ষমতার বার্তা। প্রতিটি শিক্ষার্থীর কাছে একটি করে কম্পিউটার পৌঁছে দিতে পারলে দেশ দ্রুত প্রযুক্তিনির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সেল টেকনোলজিস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও আইডিবির বিসিএস কম্পিউটার সিটির ম্যানেজমেন্ট কমিটির উপদেষ্টা গৌতম সাহা এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও উপদেষ্টা মোহাম্মদ জসীম উদ্দীন খন্দকার।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট আকতার হোসেন খান। তিনি বলেন, গ্রাহক ও বিক্রেতাদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করাই এই মেলার মূল লক্ষ্য। একই সঙ্গে দর্শনার্থীরা দেশের বাজারে থাকা নতুন সব প্রযুক্তিপণ্য সম্পর্কে জানতে পারবেন।

    সিটি আইটি মেগা ফেয়ার এর আহ্বায়ক মোহাম্মদ জাহেদ আলী ভূঁইয়া বলেন, বিখ্যাত ব্র্যান্ডগুলোর পরিষেবা আর পণ্য সম্পর্কে অভিজ্ঞতা নিতে সিটি আইটি মেগা ফেয়ার ক্রেতাদের জন্য একটি বড় সুযোগ। এছাড়া, গ্রাহকদের আরও উৎসাহিত করতে এবং দেশের এই বৃহত্তম কম্পিউটার ও ল্যাপটপ মেলা উপলক্ষ্যে মার্কেট জুড়েই থাকবে নানা ধরনের অফার-মূল্যছাড়।

    সিটি আইটি মেগা ফেয়ারে পৃষ্ঠপোষক হিসাবে আছে আসুস, এপসন, এইচপি, এলডিনিও, লেনোভো, এম এস আই এবং টিপি-লিংক। মেলায় অংশগ্রহণ করা স্টলগুলোর মধ্যে থাকছে চুউই ল্যাপটপ, প্যান্টাম, ডেল, ওয়ালটন কম্পিউটার, ডিপকুল, এসার, বি-ট্র্যাক, টি এন্ড ভি, কিউডি, রাপু, ভেনশন এর মতো ব্রান্ড। মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক গিগাবাইট।

    অনুষ্ঠানে জানানো হয়-প্রতিবছরের মতো এবারও মেলায় ছাত্র-ছাত্রীদের জন্য থাকছে আকর্ষণীয় উপহার, দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডা সহ সঠিক পণ্যের নিশ্চয়তাসহ নিশ্চিত ওয়ারেন্টি। এছাড়াও দর্শনার্থীদের জন্য প্রতিদিন থাকবে কনসার্ট ও র‍্যাফেল ড্র এর আয়োজন। আজকে থেকে শুরু হওয়া সিটি আইটি মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাউল শিল্পী আবুল সরকারের জামিন নামঞ্জুর
    Next Article জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    Related Posts

    এমডব্লিউসিতে হুয়াওয়ের ৮টি গ্লোমো অ্যাওয়ার্ড অর্জন

    মার্চ ১৬, ২০২৬

    দুই মামলায় জামিনে সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত

    মার্চ ১৪, ২০২৬

    বাংলাদেশ আইসিটি স্টেকহোল্ডারস অ্যালায়েন্সের ইফতার ও নেটওয়ার্কিং অনুষ্ঠিত

    মার্চ ১৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ৩

    ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

    চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ ২০ মার্চ

    অনাকাঙ্ক্ষিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫