Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
    আন্তর্জাতিক

    জাপানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

    By ম্যাংগো টিভিডিসেম্বর ৮, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাপানের উপকূলবর্তী এলাকায় ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে কম্পনটি অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই দেশটিতে সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।

    জাপানের আবহাওয়া সংস্থা (জেএমএ) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তরাঞ্চলীয় আওমোরি ও হোক্কাইডো উপকূলের বাইরে সমুদ্রাঞ্চলে, এবং এর গভীরতা ছিল ৫০ কিলোমিটার।

    সংস্থাটি সতর্ক করে বলেছে, জাপানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় সর্বোচ্চ তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি আছড়ে পড়তে পারে।

    রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, প্রাথমিক হিসাব অনুযায়ী সুনামির প্রথম ঢেউ রাত ১১টা ৪০ মিনিটের মধ্যে আওমোরি থেকে ইওয়াতে পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন বন্দর এলাকায় পৌঁছাতে পারে।

    প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, হোক্কাইডো উপকূলে উৎপন্ন ঢেউ এক হাজার কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে জাপান ও রাশিয়ার উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে।

    ইস্ট জাপান রেলওয়ে জানিয়েছে, পরিস্থিতির কারণে অঞ্চলটির কিছু ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সম্ভাব্য ঝুঁকি এড়াতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে নিরাপত্তা পরীক্ষা চলছে, যদিও এখন পর্যন্ত কোনো সমস্যা শনাক্ত হয়নি বলে জানিয়েছে এনএইচকে।

    তাৎক্ষণিকভাবে আহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

    প্রসঙ্গত, ভূকম্পন সক্রিয় ‘রিং অব ফায়ার’–এর ওপর অবস্থিত জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ। বিশ্বজুড়ে ৬ মাত্রা বা তার বেশি শক্তির প্রায় ২০ শতাংশ ভূমিকম্প ঘটে দেশটিতে। ২০১১ সালে দেশটি ৯.০ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির ক্ষয়ক্ষতি আজও স্মরণীয়।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রতিটি শিক্ষার্থীর হাতে কম্পিউটার পৌঁছাতে পারলে বদলে যাবে বাংলাদেশ: জহিরুল ইসলাম
    Next Article বেগম রোকেয়া দিবস আজ: চার নারী পাচ্ছেন রোকেয়া পদক

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬