Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

    ফেব্রুয়ারি ৩, ২০২৬

    র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’

    ফেব্রুয়ারি ৩, ২০২৬

    নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

    ফেব্রুয়ারি ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, February 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পুঁজিবাজারে টেকসই ও দায়িত্বশীল বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করল সিএসই-ইউএনজিসিএনবি
    Uncategorized

    পুঁজিবাজারে টেকসই ও দায়িত্বশীল বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করল সিএসই-ইউএনজিসিএনবি

    By adminফেব্রুয়ারি ৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুঁজিবাজারে টেকসই ও দায়িত্বশীল বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করল সিএসই-ইউএনজিসিএনবি

    চট্টগ্রামের আগ্রাবাদে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) ও ইউনাইটেড নেশনস গ্লোবাল কমপ্যাক্ট নেটওয়ার্ক বাংলাদেশ (ইউএনজিসিএনবি) যৌথ উদ্যোগে সোমবার (২ ফেব্রুয়ারি) ‘Advancing ESG & Market Integrity: Opportunities for Bangladesh’ শীর্ষক কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

    কর্মশালার মূল লক্ষ্য ছিল বাংলাদেশের পুঁজিবাজারে পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি) মানদণ্ড এবং মার্কেট ইন্টিগ্রিটির উন্নয়নকে আরও কার্যকরী করা। এতে চট্টগ্রামের শিল্পখাতের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ, তালিকাভুক্ত কোম্পানির প্রতিনিধিবৃন্দ, বিনিয়োগকারীগণ ও অন্যান্য সংশ্লিষ্ট অংশীজন অংশগ্রহণ করেন।

    কর্মশালার শুরুতে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার স্বাগত বক্তব্য দেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনজিসিএনবির নির্বাহী পরিচালক শাহামিন এস. জামান। তিনি পুঁজিবাজারে গ্লোবাল কমপ্যাক্টের দশটি নীতি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন।

    কর্মশালায় ইএসজি প্রকাশ, দুর্নীতি প্রতিরোধ এবং টেকসই অর্থায়নের কাঠামো নিয়ে আলোচনা করা হয়। উন্মুক্ত প্লেনারি সেশনে বাংলাদেশের দায়িত্বশীল বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

    কর্মশালার সমাপনীতে সিএসই ও ইউএনজিসিএনবির মধ্যে দুই বছরের মেয়াদী একটি আনুষ্ঠানিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। এর আওতায় উভয় প্রতিষ্ঠান যৌথভাবে ইএসজি, করপোরেট গভর্ন্যান্স, টেকসই উন্নয়ন ও মার্কেট ইন্টিগ্রিটি বিষয়ে প্রশিক্ষণ, সচেতনতামূলক কার্যক্রম, গবেষণা ও নির্দেশিকা প্রণয়ন এবং জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবে।

    সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম. সাইফুর রহমান মজুমদার বলেন, ‘ইউএনজিসিএনবির সঙ্গে অংশীদারিত্ব বাংলাদেশের পুঁজিবাজারকে আরও স্বচ্ছ ও টেকসই করে গড়ে তোলার অঙ্গীকারকে দৃঢ় করবে। এটি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি ও দায়িত্বশীল বিনিয়োগ প্রসারে সহায়ক হবে।’

    সমাপনী বক্তব্যে সিএসইর চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদি হাসান বলেন, ‘আজকের সহযোগিতা বাংলাদেশের পুঁজিবাজারের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ইএসজি নীতি ও মার্কেট ইন্টিগ্রিটির অঙ্গীকার নিয়ন্ত্রক কাঠামোকে শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ও টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করবে।’

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিএনপির ৩ প্রার্থীর ভোটে বাধা নেই: আপিল বিভাগে আদেশ
    Next Article দুদকের অনুসন্ধানে পেট্রোবাংলা পরিচালক ও ইডিসিএলের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

    Related Posts

    শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

    ফেব্রুয়ারি ৩, ২০২৬

    র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’

    ফেব্রুয়ারি ৩, ২০২৬

    নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

    ফেব্রুয়ারি ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    শবে বরাতে ঢাকায় আতশবাজি-পটকা নিষিদ্ধ

    র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’

    নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

    দুদকের অনুসন্ধানে পেট্রোবাংলা পরিচালক ও ইডিসিএলের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫