Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পালিয়ে যেতে রাজি না হওয়ায় বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা, গ্রেপ্তার সেই মিলন
    অপরাধ

    পালিয়ে যেতে রাজি না হওয়ায় বনশ্রীতে স্কুলছাত্রী হত্যা, গ্রেপ্তার সেই মিলন

    By adminজানুয়ারি ১২, ২০২৬2 Mins Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রী ফাতেমা আক্তার নিলিকে গলা কেটে হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। রেস্তোরাঁ কর্মী মো. মিলন মল্লিক (২৪) পালিয়ে যেতে রাজি না হওয়ায় তাকে হত্যা করেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

    সোমবার (১২ জানুয়ারি) ভোরে বাগেরহাট সদর থানার বড় সিংগা এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেপ্তার করে।

    র‌্যাব জানায়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন মল্লিক জানান, ফাতেমা আক্তারের সঙ্গে তার পূর্বপরিচয় ও সম্পর্ক ছিল। তিনি দাবি করেন, বিভিন্ন সময়ে ভুক্তভোগী তার সঙ্গে প্রেমের সম্পর্কের ইঙ্গিত দেন এবং পরিবারের সদস্যরা বাসা থেকে গ্রামে গেলে পালিয়ে যাওয়ার কথা বলেন। সেই পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে তিনি ফাতেমাকে সঙ্গে পালিয়ে যেতে প্রস্তাব দেন।

    তবে ফাতেমা এতে রাজি না হয়ে তাকে প্রত্যাখ্যান করেন। র‌্যাবের ভাষ্য অনুযায়ী, ওই প্রত্যাখ্যানের কারণেই ক্ষুব্ধ হয়ে তিনি এই হত্যাকাণ্ড ঘটান।

    র‌্যাব আরও জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের পূর্ণ সত্য উদ্‌ঘাটনে অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

    এর আগে গত শনিবার (১০ জানুয়ারি) বিকেলে দক্ষিণ বনশ্রীর এল ব্লকের ‘প্রীতম ভিলা’ থেকে ফাতেমা আক্তারের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে খিলগাঁও থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।

    পুলিশ ও র‌্যাব সূত্র জানায়, সিসিটিভি ফুটেজে ঘটনার সময় ওই বাসায় মিলন মল্লিককে ঢুকতে দেখা যায়। এরপর থেকেই তাকে সন্দেহভাজন হিসেবে খুঁজছিল আইনশৃঙ্খলা বাহিনী।

    নিহত ফাতেমা আক্তার বনশ্রীর রেডিয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি মা-বাবা, ভাই ও বোনের সঙ্গে দক্ষিণ বনশ্রীর ওই বাসায় থাকতেন। তাদের গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলায়। তার বাবা সজীব মিয়া বনশ্রীতে একটি রেস্তোরাঁ পরিচালনা করেন, যেখানে অভিযুক্ত মিলন মল্লিক কর্মরত ছিলেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভৈরবে এলপি গ্যাসের তীব্র সংকট, ১৩০০ টাকার সিলিন্ডার ২ হাজারেও মিলছে না
    Next Article টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন জটিলতা, বিসিবি অনড় অবস্থানে

    Related Posts

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    মে ৩, ২০২৬

    সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৭

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫