Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » পণ্য বাণিজ্যে ঘাটতি ১৮.৩৪% বেড়ে ১১.৫৫ বিলিয়ন ডলার
    Uncategorized

    পণ্য বাণিজ্যে ঘাটতি ১৮.৩৪% বেড়ে ১১.৫৫ বিলিয়ন ডলার

    By adminফেব্রুয়ারি ২১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের অর্থনীতিতে পণ্য বাণিজ্যে ঘাটতির চাপ ক্রমেই বাড়ছে। রপ্তানি আয় কমা ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি ও কাঁচামাল আমদানির উচ্চ ব্যয় এবং বৈদেশিক মুদ্রার বাড়তি চাহিদা অর্থনীতিতে নতুন উদ্বেগ তৈরি করছে।

    বাংলাদেশ ব্যাংক-এর বৈদেশিক লেনদেনের চলতি হিসাবের ভারসাম্য (বিওপি) সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) পণ্য বাণিজ্যে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৫৫ কোটি ৪০ লাখ ডলার (১১.৫৫ বিলিয়ন)। গত অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৯৭৬ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঘাটতি বেড়েছে ১৮ দশমিক ৩৪ শতাংশ।

    সংশ্লিষ্টরা বলছেন, রমজান সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি বাড়ায় সাময়িকভাবে ব্যয় বৃদ্ধি পেয়েছে। তবে ধারাবাহিক বাণিজ্য ঘাটতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিনিময় হার ও আর্থিক স্থিতিশীলতার ওপর চাপ সৃষ্টি করতে পারে।

    আমদানি-রপ্তানির চিত্র

    চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে ৩ হাজার ৩৬৮ কোটি ডলারের (৩৩.৬৮ বিলিয়ন) পণ্য আমদানি করা হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ শতাংশ বেশি। গত অর্থবছরের প্রথম ছয় মাসে আমদানি ছিল ৩২ বিলিয়ন ডলার।

    অন্যদিকে, আলোচ্য সময়ে রপ্তানি আয় হয়েছে ২ হাজার ২১২ কোটি ডলার (২২.১২ বিলিয়ন), যা আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৯ শতাংশ কম। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি আয় ছিল ২২.৩২ বিলিয়ন ডলার। আমদানি-রপ্তানির এই ব্যবধানই মূলত বাণিজ্য ঘাটতি বাড়িয়েছে।

    চলতি হিসাব ও সামগ্রিক লেনদেন

    ডিসেম্বর শেষে দেশের চলতি হিসাবের ভারসাম্য (কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স) ঋণাত্মক ৩৪ কোটি ডলারে দাঁড়িয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এ ঘাটতি ছিল ৫২ কোটি ডলার।

    তবে সামগ্রিক লেনদেনে (ওভারঅল ব্যালেন্স) ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ডিসেম্বর শেষে এ সূচকে ১৯৪ কোটি ডলারের উদ্বৃত্ত রয়েছে, যেখানে আগের বছরের একই সময়ে ৪৬ কোটি ডলারের ঘাটতি ছিল।

    রেমিট্যান্স ও এফডিআই

    অর্থনীতির জন্য স্বস্তির জায়গা হিসেবে প্রবাসী আয় বেড়েছে। অর্থবছরের প্রথম ছয় মাসে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬২৬ কোটি ডলার, যা আগের বছরের তুলনায় ১৮ শতাংশ বেশি।

    একই সময়ে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বেড়ে ৮২ কোটি ডলারে দাঁড়িয়েছে, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৫৫ কোটি ডলার। তবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ নেতিবাচক ধারায় রয়েছে। প্রথম ছয় মাসে শেয়ারবাজার থেকে প্রায় ১০ কোটি ডলারের বিদেশি বিনিয়োগ প্রত্যাহার হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ৫ কোটি ডলার।

    সার্বিকভাবে, আমদানি ব্যয়ের চাপ ও রপ্তানি আয় হ্রাস বাণিজ্য ঘাটতি বাড়ালেও রেমিট্যান্স ও এফডিআই প্রবাহ অর্থনীতিতে আংশিক ভারসাম্য রক্ষা করছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফেব্রুয়ারি থেকেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার: তথ্যমন্ত্রী
    Next Article বগুড়ার শাহজাহানপুর উপজেলায় ইকোনমিক জোনের দাবি জোরালো, শিল্পায়নে নতুন প্রত্যাশা

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫