Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

    জুন ১৮, ২০২৬

    ২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

    জুন ১৮, ২০২৬

    পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : মির্জা ফখরুল
    রাজনীতি

    নির্বাচন পেছালে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে : মির্জা ফখরুল

    By ম্যাংগো টিভিনভেম্বর ১১, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন যদি পেছানো হয়, তাহলে বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে।

    মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বড়গাঁও ইউনিয়নের কিশমত কেশুরবাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

    মির্জা ফখরুল বলেন, সংস্কারের বিষয়ে আমরা যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছেছি, তার বাইরে কোনো কিছু জোর করে চাপিয়ে দিলে এর দায় সরকারকেই নিতে হবে।

    তিনি অভিযোগ করেন, একটি দল বাড়ি বাড়ি গিয়ে নারীদের কাছে ধর্মের অপব্যাখ্যা দিচ্ছে। যারা মুনাফেকি করে, তাদের থেকে সাবধান থাকতে হবে, সতর্ক করেন বিএনপি মহাসচিব।

    ক্ষমতায় গেলে ১৫ মাসের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করার প্রতিশ্রুতিও দেন।

    শিক্ষা খাতের সংস্কার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শরীরচর্চা ও সংগীত শিক্ষক বাদ দেওয়া ভুল সিদ্ধান্ত। এটি শিক্ষাব্যবস্থায় এক ধরনের অসম্পূর্ণতা তৈরি করছে। বিএনপি মহাসচিব আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি উজ্জ্বল নাম। রাজনীতিতে নতুন দর্শনের সূচনা করেছিলেন তিনি, যার প্রাসঙ্গিকতা আজও অটুট।

    তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বলতে চাই— অত্যাচার, নির্যাতন ও ভয় দেখিয়ে জনগণকে দমিয়ে রাখা যায় না। অতীতেও পারেননি, ভবিষ্যতেও পারবেন না। বরং গণহত্যা ও নির্যাতনের দায় নিয়ে এখনই ক্ষমা চাওয়া উচিত।

    বিএনপি মহাসচিব জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে তিনি আশা করছেন। দেশবাসী আজ তারেক রহমানকে ফিরে পেতে চায়, নতুন নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার করতে চায়, বলেন তিনি।

    তিনি আরও অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল পিআর পদ্ধতির নামে জনগণের ওপর জবরদস্তি করছে। এগুলো গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র ছাড়া কিছু নয়, বলেন মির্জা ফখরুল।

    গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে আয়োজনের পক্ষে মত দিয়ে তিনি বলেন, গণভোট ও নির্বাচন একসঙ্গে হলে জনগণ তাদের মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে। আমরা সেই ব্যবস্থাকেই সমর্থন করি।

    সভায় সভাপতিত্ব করেন বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. আহম্মদ আলী। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ দলীয় নেতাকর্মীরা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রাথমিকের প্রধান শিক্ষকদের জন্য সুখবর
    Next Article অগ্রণী ব্যাংকের টাকা আত্মসাৎ: সাবেক দুই এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা

    Related Posts

    বিছানায় পাওয়া মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

    জুন ১৮, ২০২৬

    ‘বগলদাবা’ বিরোধী দল হবে না জামায়াত: শফিকুর রহমান

    জুন ১৬, ২০২৬

    ছিনতাইকারীদের চাপাতির কোপে আহত ওসি-এসআই, গুলিবিদ্ধ ২

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী

    ২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

    পরীমনির সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’: বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

    এক বছরে বড় ধস ব্যাংক খাতে: নিট লোকসান ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬