Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
    জাতীয়

    নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

    By adminমার্চ ২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সচিবালয়ে শেখ রবিউল আলম-এর সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

    বৈঠক শেষে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সড়ক পরিবহন পরিস্থিতি নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন প্রধানমন্ত্রী এবং গণপরিবহন ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

    তিনি বলেন, রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর বিষয়ে মন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি রাজধানীর শেরে বাংলা নগর-এ অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন কাজ ঈদের আগেই শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

    এদিকে ঢাকার যানজট নিরসন ও গণপরিবহন ব্যবস্থাকে ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এ বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-এর পুরকৌশল বিভাগের অধ্যাপক শামসুল হকসহ কয়েকজন বিশেষজ্ঞ।

    বুয়েটের অধ্যাপক শামসুল হক বলেন, প্রধানমন্ত্রী গণপরিবহন ব্যবস্থাকে সুশৃঙ্খল করার বিষয়ে গভীর আগ্রহ দেখিয়েছেন। বিশেষ করে নারীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

    তিনি আরও জানান, প্রধানমন্ত্রী ইলেকট্রিক বাসভিত্তিক গণপরিবহন ব্যবস্থা চালুর বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন। আগামী ১৮০ দিনের মধ্যে নারীদের জন্য ইলেকট্রিক বাসভিত্তিক পাইলট প্রকল্প চালুর পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

    বিশেষজ্ঞরা বলেন, ঢাকার প্রধান সড়কের বাইরেও লাইট রেল, মনোরেল, বাস রুট ফ্র্যাঞ্চাইজি ও বাস র‌্যাপিড ট্রানজিট ব্যবস্থার সমন্বয়ে গণপরিবহনকে আরও কার্যকর করা যেতে পারে।

    প্রধানমন্ত্রী চান, ঢাকার গণপরিবহন ব্যবস্থা হবে সুশৃঙ্খল ও সবার জন্য সহজলভ্য। পাশাপাশি শহরকে বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনচাপ কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও বৈঠকে আলোচনা হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশাওমির ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণের সুযোগ
    Next Article তেল আবিব, হাইফা ও পূর্ব জেরুজালেমে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫